সাধারণ সভা এবং নির্বাচনের দাবিতে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ বিরোধের প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার (৩ মে) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে শ্রমিকরা অভিযোগ করেন, গত প্রায় দুই বছর ধরে ইউনিয়নের একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে আসছে এবং সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।

শ্রমিকরা অবিলম্বে সাধারণ সভা আয়োজনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সিনিয়র ড্রাইভার মুকুল মিয়া। তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। শ্রমিকদের অধিকার নিয়ে কেউ কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।'

আরেক শ্রমিক নেতা নুর হোসেন বলেন, 'ইউনিয়নকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমরা ন্যায্য ভোটাধিকার চাই।'

মতলুবুর রহমান মতলুব অভিযোগ করে বলেন, 'দুই বছর ধরে নির্বাচন হচ্ছে না। একটি গোষ্ঠী জোর করে সংগঠন নিয়ন্ত্রণ করছে।'

এদিকে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ও অচলাবস্থার কারণে প্রশাসনও বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী থেকে পাঠানো এক চিঠিতে দ্রুত সাধারণ সভা আয়োজন ও নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ সভা ও নির্বাচন না হওয়ায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই উভয় পক্ষকে সমঝোতার ভিত্তিতে দ্রুত সাধারণ সভা আয়োজন এবং নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

শ্রমিক নেতারা কর্মসূচিতে ঘোষণা দেন, আগামী ১০ তারিখের মধ্যে সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে বিভাগীয় শ্রম দপ্তর এ নির্দেশনা জারি করেছে বলে জানা গেছে।

সদ্য সংবাদ/নাইম হোসেন 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন