একবার উচ্ছেদ, আবার নির্মাণ—দুই প্রভাবশালী পক্ষের দ্বন্দ্বে অস্থির বাজার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঙ্গরা বাজার এখন দখল ও উচ্ছেদের অন্তহীন চক্রে বন্দি হয়ে পড়েছে। শত বছরের পুরোনো এই বাজারে প্রতিদিন ৪০ থেকে ৫০টি গ্রামের মানুষের সমাগম ঘটে। এটি স্থানীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ৬০০ দোকানকে ঘিরে চলছে অদৃশ্য কোটি টাকার লেনদেনের অভিযোগ।

অনুসন্ধানে জানা যায়, গত দুই দশক ধরে বাজারটির নিয়ন্ত্রণ নিয়ে বিরাম করিম গোষ্ঠী ও নাজিম সরকার গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছে। নাজিম সরকার গোষ্ঠীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও তার ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম। অন্যদিকে বিরাম করিম গোষ্ঠীর হয়ে মাঠে সক্রিয় রয়েছেন যুবদলের সাবেক সদস্য সচিব আবু কাউছার আহমেদ এবং তার ভাই ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম আহমেদ।

স্থানীয় সূত্র বলছে, এই দ্বন্দ্ব এখন আর শুধু প্রভাব বিস্তারে সীমাবদ্ধ নয়; এটি রূপ নিয়েছে সুসংগঠিত দখল বাণিজ্যে। একই পক্ষ কখনো দখলদার, আবার কখনো উচ্ছেদে বাধা প্রদানকারী হিসেবে ভূমিকা রাখছে।

জানা যায়, ২০২৪ সালের ১৫ জুলাই প্রশাসনের অভিযানে বাঙ্গরা বাজারে সওজের জায়গায় গড়ে ওঠা ৩৪৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে উচ্ছেদের পরপরই দোকান নির্মাণের নামে প্রায় ২ কোটি টাকা আদায়ের অভিযোগ ওঠে চেয়ারম্যান রবিউল আউয়াল রবির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন এবং থানায় অভিযোগ দায়ের করেন। পরে চাপের মুখে প্রায় ৬০ লাখ টাকা ফেরত দেওয়ার তথ্য পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, উচ্ছেদের পর গোপনে দোকান বরাদ্দের তালিকা তৈরি করে প্রভাবশালী মহলের সহায়তায় নতুন করে দোকান নির্মাণ ও অর্থ আদায় শুরু হয়। এতে আরও কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে বলে স্থানীয়রা জানান। যদিও আবু কাউছার আহমেদের নাম উঠলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি বলেন, “আমি এ বিষয়ে অবগত নই, তবে আমার একটি দোকান এখানে লিজ নেওয়া আছে। আপনারা কাগজপত্র যাচাই করতে পারেন।”

স্থানীয় সূত্র আরও জানায়, সরকারি জায়গায় গড়ে ওঠা প্রতিটি দোকান ৪০ থেকে ৫০ লাখ টাকায় হাতবদল হচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।

সম্প্রতি দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি চরম আকার ধারণ করে। দেশীয় অস্ত্রের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন এবং যুবলীগ নেতা শফিকুল ইসলাম গুরুতর আহত হন। প্রায় আধাঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, তার ভাই রুবেল মিয়া ও আত্মীয় পলাশ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়। পাল্টাপাল্টি দুটি মামলা হলেও এক পক্ষের গ্রেপ্তার হলেও অন্য পক্ষ এখনো অধরা রয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চেয়ারম্যানসহ তিনজনকে উদ্ধার করে। পরে বাজার কমিটির সভাপতি শামীম আহমেদের দায়ের করা মামলায় তাদের আসামি করা হয়। অন্য পক্ষও মামলা করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে ২০২৫ সালে আবারও অবৈধ স্থাপনা নির্মাণের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ দ্বিতীয়বার উচ্ছেদের জন্য নোটিশ জারি করলেও তা বাস্তবায়ন হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, “আগে উচ্ছেদ করার পর আবার অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। খুব দ্রুতই আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন