মিরসরাইয়ে ২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো শিক্ষক ফেডারেশন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।


শিক্ষক ফেডারেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, গণকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দীন মীর শাহিন এবং আল হেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি আহ্বায়ক মো. নুরুচ্ছাফা, শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা রাশেদা আক্তার, মিরসরাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি শিহাব উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম, জেবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার এবং এফআইকে প্রপার্টিজ ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদ।

শিক্ষক ফেডারেশনের কর্মকর্তারা বলেন, ‘প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত উপজেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সেখান থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ২২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন