কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনাকে কেন্দ্র করে নগরীর শাসনগাছা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের থানা ঘেরাও এবং পরিবহনশ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে গেছে বাস চলাচল।

রোববার দুপুরে আটকের প্রতিবাদে নেতা-কর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। একই সময়ে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহনশ্রমিকেরা, ফলে সেখান থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে শাসনগাছা এলাকায় নিজ বাসা থেকে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রেজাউল কাইয়ুমকে আটক করে। আটকের পরপরই তাঁর সমর্থক ও পরিবহনশ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রের দাবি, শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ-সংক্রান্ত অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আটকের প্রতিবাদে শতাধিক নেতা-কর্মী থানাপ্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সঙ্গে পরিবহন খাতের শ্রমিকদের একটি অংশও যোগ দেন। একপর্যায়ে তারা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিলে কার্যত অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি জানার জন্য তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।

শাসনগাছা বাস টার্মিনাল অবরোধের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা ও আঞ্চলিক রুটে যোগাযোগ ব্যাহত হচ্ছে। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন