সারাদেশ

সাভারে ফুটপাত দখলে বাধা:  আনসার কর্মকর্তার চোখ থেঁতলে দিলেন হকারেরা, আহত ৬

সাভারে ফুটপাত দখলে বাধা: আনসার কর্মকর্তার চোখ থেঁতলে দিলেন হকারেরা, আহত ৬

ঢাকার সাভার-এ মহাসড়ক ও ফুটপাতে ভাসমান দোকান বসাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হকারদের হামলায় ছয় আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার নিউমার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনায় জামায়াত এমপি অবরুদ্ধ-গাড়ি ভাঙচুর, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

নেত্রকোনায় জামায়াত এমপি অবরুদ্ধ-গাড়ি ভাঙচুর, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ফিলিং স্টেশনে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বে থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ প্রায় আধা ঘণ্টা পর সংসদ সদস্যকে সেখান থেকে উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো গাড়িতে করে তাঁকে নিরাপদে স্থানান্তর করা হয়।

২৫ জুলাই, ২০২৬
নতুন ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী

নতুন ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী

তিনি জানান, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের ৮০ শতাংশই নারী হবেন। এসব কর্মী গ্রাম ও শহরে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতনতা, খাদ্যাভ্যাস, ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ দেবেন। এতে অসুস্থ মানুষের সংখ্যা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: একে একে প্রাণ হারালেন পরিবারের সবাই

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: একে একে প্রাণ হারালেন পরিবারের সবাই

চিকিৎসক জানান, সায়মার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তার স্বামী মো. কালাম (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে কথা (১০) ও মুন্নি (৭) মারা যান। দগ্ধদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে, গত রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন নয়তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন।

২৫ জুলাই, ২০২৬
দীর্ঘদিন অনুপস্থিত চেয়ারম্যানের অপসারণ দাবিতে সাতমোড়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন

দীর্ঘদিন অনুপস্থিত চেয়ারম্যানের অপসারণ দাবিতে সাতমোড়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নিষিদ্ধ আওয়ামী লীগের জেলার সদস্য ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামি মোহাম্মদ জসিম উদ্দিনের দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে পুনরায় দায়িত্ব প্রদান না করা, অনুপস্থিতির দায়ে অপসারণ এবং সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সকাল ৬টার দিকে কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে নির্মাণ শ্রমিক বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে আরও ৪ জনকে মৃত ঘোষণা করেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ জনে।

২৫ জুলাই, ২০২৬
সুনামগঞ্জে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে এমপি আহত

সুনামগঞ্জে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে এমপি আহত

সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়া বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত চলেছে বলে জানিয়েছে স্থানীয়রা। সংঘর্ষের সময় সিলেট থেকে সড়কপথে সুনামগঞ্জে যাওয়ার পথে আটকা পড়েন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল। পরিস্থিতি শান্ত করতে গিয়ে তিনি আহত হন।

২৫ জুলাই, ২০২৬
নবীনগরে বাড়ছে ওকিনাওয়া মিষ্টি আলোর চাহিদা

নবীনগরে বাড়ছে ওকিনাওয়া মিষ্টি আলোর চাহিদা

স্থানীয় কৃষকেরা জানান, অন্যান্য দেশি জাতের তুলনায় ওকিনাওয়া জাতের ফলন অনেক বেশি। প্রতি বিঘায় শতাধিক মণ পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। সংরক্ষণ ক্ষমতা তুলনামূলক বেশি এবং রোগবালাই সহনশীল হওয়ায় কৃষকদের কাছেও এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সাধারণ কৃষকদের ভাষ্যমতে, প্রতি শতকে তিন মণেরও বেশি উৎপাদন মিলছে, যা স্থানীয় অন্যান্য জাতের তুলনায় প্রায় দেড়গুণ বেশি। আলুর আকারও বেশ বড় এবং আকর্ষণীয়।

২৫ জুলাই, ২০২৬
কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা

নিহতরা হলেন: অভিযুক্ত ফুরকান মিয়ার স্ত্রী শারমিন বেগম (৩২), তার তিন মেয়ে মীম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২), এবং শারমিনের ভাই রসুল মিয়া (২২)। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলা শহরে। স্থানীয় প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তারা। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, শুক্রবার (৮ মে) গভীর রাতে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্ত ফুরকান মিয়া পালিয়ে যান।

২৫ জুলাই, ২০২৬
টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ‘কালা হাসান’

টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ‘কালা হাসান’

এপিবিএন ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে হাসানকে ডেকে নেয়। পরে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার বুকের ডান পাশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। হামলার পর অস্ত্রধারীরা ক্যাম্পসংলগ্ন পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় মুক্তিযোদ্ধা সংসদের অভিষেক

আখাউড়ায় মুক্তিযোদ্ধা সংসদের অভিষেক

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল হক শিকদার ও পৌর সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল হক ধনু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা দীপংকর ঘোষ নয়ন এবং সভাপতি সাখাওয়াত হোসেন খান স্বাধীন।

২৫ জুলাই, ২০২৬
নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. এম এ মান্নান। শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার