নতুন ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরের মানুষ কিছুটা চিকিৎসাসেবা পেলেও গ্রামের মানুষের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়নি। তাই সচেতনতা বাড়িয়ে অসুস্থতার হার কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে রোগ কমে এবং যারা অসুস্থ হবে তারা উন্নত চিকিৎসা পায়।

তিনি জানান, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের ৮০ শতাংশই নারী হবেন। এসব কর্মী গ্রাম ও শহরে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতনতা, খাদ্যাভ্যাস, ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ দেবেন। এতে অসুস্থ মানুষের সংখ্যা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার সকালে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।

নদীদূষণ নিয়ে তিনি বলেন, বুড়িগঙ্গা নদীর পানি ইতোমধ্যে বিষাক্ত হয়ে গেছে। অন্য নদীগুলোতেও একই অবস্থা তৈরি হলে তা বড় সংকট ডেকে আনবে। তাই প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি, বিশেষ করে শিক্ষার্থীদের মাধ্যমে পরিবারে সচেতনতা ছড়িয়ে দেওয়ার কথা বলেন।

সড়ক যোগাযোগ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ঢাকা-সিলেট মহাসড়কর দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ শুরু হয়েছে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে কয়েক বছরের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন, যা মানুষের যাতায়াত সহজ করবে।

তিনি আরও বলেন, রেল যোগাযোগ উন্নয়নে ডাবল লাইন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সময় ও খরচ কমে এবং কৃষিজমি রক্ষা পায়।

শিল্প ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বন্ধ কলকারখানা চালু করা, সিলেটে আইটি পার্ক সচল করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ চলছে। একই সঙ্গে ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের বর্তমান সময়কাল উল্লেখ করে তিনি বলেন, এটি শুরুর পর্যায়ে থাকলেও ইতোমধ্যে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

সিলেট সফরে তিনি ক্বিন ব্রিজ এলাকায় সুরমা নদীর সঙ্গে সংযুক্ত ছড়া-নালায় স্লুইসগেট ও দুই তীরে ১৫ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সফরকালে তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতও করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন