কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার তিন শিশু সন্তান ও এক যুবক। এ ঘটনায় পরিবারের কর্তা ফুরকান মিয়াকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

শনিবার (৯ মে) সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোন এলাকায় একটি ভাড়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন: অভিযুক্ত ফুরকান মিয়ার স্ত্রী শারমিন বেগম (৩২), তার তিন মেয়ে মীম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২), এবং শারমিনের ভাই রসুল মিয়া (২২)। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলা শহরে। স্থানীয় প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তারা।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, শুক্রবার (৮ মে) গভীর রাতে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্ত ফুরকান মিয়া পালিয়ে যান।

তিনি আরও জানান, শনিবার ভোরে ফুরকান নিহতদের স্বজনদের মোবাইল ফোনে হত্যার বিষয়টি জানায়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে ঘরের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের প্রতিবেশী বলেন, 'স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে ঝগড়া হতো। কিন্তু ফুরকান এমন ভয়ংকর ঘটনা ঘটাবে, তা কখনও ভাবিনি। নিষ্পাপ তিনটি শিশুকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে।'

আরেক প্রতিবেশী বলেন, 'শুক্রবার বিকেলেও বাচ্চাগুলো উঠানে খেলাধুলা করছিল। সকালে মানুষের চিৎকার শুনে এসে দেখি ঘরের ভিতরে মরদেহগুলো পড়ে আছে।'

কাপাসিয়া ও কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুরকান মিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন