মিরসরাইয়ে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চট্টগ্রামের মিরসরাইয়ে বয়স বাড়িয়ে বিয়ের আয়োজনের সময় এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লীনা জানান, জোরারগঞ্জ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে বাল্যবিবাহ অনুষ্ঠিত হচ্ছে—এমন খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বর ও কনের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় জানা যায়, কিশোরীর প্রকৃত বয়স ১৬ বছর ৫ মাস হলেও বয়স বাড়িয়ে আগে আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়েছিল। পরে সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছিল।

পরে উভয় পক্ষকে বুঝিয়ে মুচলেকা নেওয়া হয় এবং কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বর-কনেকে আলাদা থাকার নির্দেশনা দেওয়া হয় বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল