সারাদেশ

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘ভিন্ন মতকেই গণতন্ত্র বলা হয়। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু দ্বৈত অবস্থান নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছেন, সেটি যথাযথভাবে পালন করতে চাই।’

২৫ জুলাই, ২০২৬
কক্সবাজারে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

এদিকে রোববার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের খুনিয়াপালং তুলাবাগান এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি এনজিও সংস্থা রেড ক্রিসেন্টের মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়।এসময় সিএনজি চালক দীল মোহাম্মদসহ (৩২) বেশ কয়েকজনকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক দীল মোহাম্মদকে মৃত ঘোষণা করে।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটির ওপর ১৩ জন শ্রমিক অবস্থান করছিলেন। পথে হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত ছয়জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বাঞ্ছারামপুরে নাছির উদ্দিনকে ঘিরে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাঞ্ছারামপুরে নাছির উদ্দিনকে ঘিরে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় সাংবাদিক পরিচয়ে সক্রিয় হয়ে ওঠেন। এরপর থেকে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রভাব খাটানো এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন—এমন অভিযোগ রয়েছে। উপজেলার ফরদাবাদ গ্রামের বাসিন্দা জামান মিয়া অভিযোগ করেন, তার পৈত্রিক সম্পত্তিতে ভবন নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। তার দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে এবং একাধিকবার হয়রানির শিকার হতে হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও রয়েছে বলে তিনি জানান।

২৫ জুলাই, ২০২৬
এনসিপির মনোনয়ন পেলেন এডভোকেট আবু সাইদ মো. শামিম

এনসিপির মনোনয়ন পেলেন এডভোকেট আবু সাইদ মো. শামিম

দেশব্যাপী উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব নাম ঘোষণা করা হয়। আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন এডভোকেট আবু সাইদ মো. শামিম।

২৫ জুলাই, ২০২৬
নতুন ইউনিয়ন আখাউড়ায় যুক্তের প্রতিবাদে মানববন্ধন

নতুন ইউনিয়ন আখাউড়ায় যুক্তের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা-র ছয়টি গ্রাম নিয়ে প্রস্তাবিত নতুন ইউনিয়নকে আখাউড়া উপজেলা-র সঙ্গে একীভূত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে আখাউড়া পৌর মুক্ত মঞ্চ-এর সামনে আখাউড়া উপজেলার সীমানা ও জনস্বার্থ রক্ষা কমিটি-র আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বায়েজীদ (১০) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সোমবার (৪ মে) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বায়েজীদ সারটিয়া কলেজপাড়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে।

২৫ জুলাই, ২০২৬
সীমান্তে বিজিবির কঠোর অভিযান, জব্দ ৬২ কোটি টাকার মালামাল!

সীমান্তে বিজিবির কঠোর অভিযান, জব্দ ৬২ কোটি টাকার মালামাল!

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন তেল পাচার ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিশেষ অভিযান জোরদার করেছে। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত অভিযানে প্রায় ৬২ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। সোমবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
৬০ বছর ধরে ইমামতি; সম্মান-সংবর্ধনার মাধ্যমে বিদায়

৬০ বছর ধরে ইমামতি; সম্মান-সংবর্ধনার মাধ্যমে বিদায়

মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম পোলমোগরা গ্রামের পশ্চিম পোলমোগরা জামে মসজিদে দীর্ঘ ৬০ বছর ইমামের দায়িত্বে থাকা খন্দকার কামাল উদ্দিনকে বিদায়ী সংবর্ধনার মাধ্যমে সম্মান জানিয়েছে এলাকার জনসাধারণ ও মুসল্লিরা। সোমবার (২৭ এপ্রিল) বাদ আছর এই বিদায় সংবর্ধনা জানানো হয়। সেইসঙ্গে ১ লাখ নগদ টাকা সম্মাননা ও ক্রেস্ট ইমামের হাতে তুলে দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
দুর্নীতির মামলায় দুদকের হাতে আটক পিআইও আবুল কালাম আজাদ

দুর্নীতির মামলায় দুদকের হাতে আটক পিআইও আবুল কালাম আজাদ

‎দুর্নীতি দমন কমিশনের পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক সাধনচন্দ্র সূত্রধর মুঠোফোনে জানান, রোববার (৩মে) রাতে পিআইও আবুল কালাম আজাদের পাবনা সদরের নিজ বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটকের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দুদক সূত্র জানায়, ২০২৩ সালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার সহাসড়কে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩, আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার সহাসড়কে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩, আহত ৫

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী কালো রঙের মাইক্রোবাসটি চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

২৫ জুলাই, ২০২৬
নিজ জেলায় নাছির উদ্দীন নাছিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

নিজ জেলায় নাছির উদ্দীন নাছিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নিজ জেলা নোয়াখালীতে নবঘোষিত কমিটি ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ এনে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় নেতারা। একইসঙ্গে পদবঞ্চিতদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগে উত্তপ্ত হয়ে ওঠে জেলা শহর মাইজদী।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান