সারাদেশ

নববর্ষের আনন্দে নবীনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নববর্ষের আনন্দে নবীনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর স্কুল মাঠে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ লাঠিখেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন নববর্ষ উদযাপনে ভিন্নমাত্রা যোগ করে।

২৫ জুলাই, ২০২৬
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে দেয়া বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, 'কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০-৩০ কোটি টাকা ব্যয় করেছেন।' তার এই বক্তব্য পরবর্তীতে বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তার এ বক্তব্যে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

চিঠিতে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের পারাপার বা আগমন-বহির্গমন কার্যক্রমও সাময়িক স্থগিত থাকবে।

২৫ জুলাই, ২০২৬
বেড়াতে এসে মেয়ের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

বেড়াতে এসে মেয়ের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে দীপ্তি অধিকারী তার মায়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী সেখানে গেলে দোতলায় গৌরি রানীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি দীপ্তিকে বিবস্ত্র অবস্থায় বাথরুমে বসে থাকতে দেখেন।

২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

মুরাদনগরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারে ইউএনও এবিএম সারোয়ার রাব্বি'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদক সেবন ও মাদকদ্রব্য সাথে রাখার দায়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

২৫ জুলাই, ২০২৬
রাতভর অবরোধের পর অবশেষে পরীক্ষায় বসল গাইবান্ধার সেই ৬৫ শিক্ষার্থী

রাতভর অবরোধের পর অবশেষে পরীক্ষায় বসল গাইবান্ধার সেই ৬৫ শিক্ষার্থী

বিদ্যালয়ে এডমিট না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের দারস্থ হন। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন পরীক্ষার্থীরা-অভিভাবকরা। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

২৫ জুলাই, ২০২৬
যশোর-মাগুরার তিন যুবদল নেতাকে শোকজ

যশোর-মাগুরার তিন যুবদল নেতাকে শোকজ

নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও সোনা চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে এমন নেতিবাচক সংবাদ দলটির জন্য বিব্রতকর ও দুঃখজনক বলে এতে উল্লেখ করা হয়। এ অবস্থায় তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
যশোরের শার্শায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

যশোরের শার্শায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, আজ সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম নগরের সাবেক মেয়র এম মনজুর আলম-এর বাড়িতে এসে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে কাট্টলীর ওই বাসভবনে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তাকে বিব্রত অবস্থায় দেখা যায়। তিনি কেন সাবেক এই মেয়রের বাড়িতে গিয়েছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মনজুর আলমকে জাতীয় নাগরিক পার্টি-র প্রার্থী করার বিষয়ে আলোচনা করতেই হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়েছিলেন বলে একটি সূত্র জানায়।

২৫ জুলাই, ২০২৬
কসবায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

কসবায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ কসবা বিওপির টহলদল এসব পণ্য জব্দ করে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ২৬ এপ্রিল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা বিওপির টহলদল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৯৪ লাখ ৩০ হাজার ৫০০ টাকা।

২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোসাইরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ কসবা বিওপির টহলদল এসব পণ্য জব্দ করে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ২৬ এপ্রিল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা বিওপির টহলদল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৯৪ লাখ ৩০ হাজার ৫০০ টাকা।

২৫ জুলাই, ২০২৬
পুঠিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় দর্জি নিহত: সড়কে বিক্ষোভ-অবরোধ, অগ্নিসংযোগ

পুঠিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় দর্জি নিহত: সড়কে বিক্ষোভ-অবরোধ, অগ্নিসংযোগ

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, সকালবেলায় রাস্তা পার হওয়ার সময় বালুবাহী একটি ডাম্প ট্রাক আকরাম আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা দুর্ঘটনায় জড়িত ট্রাকসহ আরও একটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেন, ফলে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী