সারাদেশ

বজ্রপাতে মৃত্যু বাবার, অল্পের জন্য প্রাণে বাঁচল মেয়ে

বজ্রপাতে মৃত্যু বাবার, অল্পের জন্য প্রাণে বাঁচল মেয়ে

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে বাজার করতে যাচ্ছিলেন সুমন। এসময় হঠাৎ বজ্রপাত হলে মেয়েটি তার কোল থেকে ছিটকে পড়ে এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবার গুলি

খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবার গুলি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) নগরের লবণচরা থানার কোবা মসজিদ-সংলগ্ন এলাকায় তিনি পেটে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি কখন এবং কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে সেটিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে।

২৫ জুলাই, ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠী ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিমকে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠী ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিমকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন কথিত সন্ত্রাসী সংগঠন ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিম। এ ঘটনায় ক্যাম্পজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
খাল থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

খাল থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

নিহত হাসিনা আক্তার (৩২) কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী মোহাম্মদ হাসান দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসে রয়েছেন। তাদের সন্তানরা চকরিয়ার একটি মাদরাসায় পড়াশোনা করছে। পুলিশ জানায়, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশটি খালে ফেলে দেওয়া হয়েছে এবং স্রোতে ভেসে কৈয়গ্রাম এলাকায় এসে পৌঁছায়।

২৫ জুলাই, ২০২৬
জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার যুবলীগ নেতা

জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার যুবলীগ নেতা

মাগুরায় জামিনে মুক্তি পেয়েও শেষরক্ষা হয়নি শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির। কারাগার থেকে বের হওয়ার মুহূর্তেই ফের তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পরপরই কারাফটক এলাকা থেকেই তাকে আটক করা হয়। এ ঘটনায় পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে দুইদিনব্যাপী আনন্দমেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে দুইদিনব্যাপী আনন্দমেলা অনুষ্ঠিত

জানা যায়, এই মেলাতে আনা হয়েছে নাগরদোলা, বাচ্চাদের লাফানোর জন্য ট্রাম্পোলিন, জনপ্রিয় মেরি-গো-রাউন্ড যেটাতে বসে বাচ্চারা ঘুরে আনন্দ পায় এবং নৌকা আকৃতিতে দেখতে পাইরেট শিপ রাইড। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন আকৃতির খেলনা, মেয়েদের জন্য বিভিন্ন কসমেটিকস সামগ্রী, গ্রাম বাংলার সংস্কৃতির ধারক ও বাহক মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নেকে রাসায়নিক খাইয়ে হত্যা, ঘাতক মামা আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নেকে রাসায়নিক খাইয়ে হত্যা, ঘাতক মামা আটক

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ৪ এপ্রিল কৌশলে হাসান মিয়া তার ভাগিনাকে কোমল পানীয়ের সঙ্গে মিশ্রিত বিষাক্ত রাসায়নিক পান করতে দেন। পান করার কিছুক্ষণ পরই সে শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। ঢাকা থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসেন।

২৫ জুলাই, ২০২৬
নবীনগরে লাঠি খেলায় বাবা-ছেলের মনোমুগ্ধকর প্রদর্শনী

নবীনগরে লাঠি খেলায় বাবা-ছেলের মনোমুগ্ধকর প্রদর্শনী

প্রদর্শনীতে দেখা যায়, বাবা তার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে ছেলেকে দিকনির্দেশনা দিচ্ছেন, আর ছেলে তা নিখুঁতভাবে অনুসরণ করে চমৎকার দক্ষতার পরিচয় দিচ্ছে। মাঝে মাঝে দ্রুত লাঠি ঘোরানো, আক্রমণ ও প্রতিরোধের কৌশল প্রদর্শন দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাবা-ছেলের এই ব্যতিক্রমী পরিবেশনা প্রমাণ করে, পারিবারিক বন্ধনের মাধ্যমে আমাদের সংস্কৃতি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

২৫ জুলাই, ২০২৬
কসবায় গাঁজাসহ চাকরিচ্যুত বিজিবিসহ পাচারকারী আটক ৩

কসবায় গাঁজাসহ চাকরিচ্যুত বিজিবিসহ পাচারকারী আটক ৩

এদের মধ্যে উপজেলার তিনলাখপীর থেকে ১৮ কেজি গাঁজাসহ আটককৃত আবদুল্লাহ আল ফয়সাল চাকুরীচ্যুত সাবেক বিজিবি সদস্য। আটককৃতদে বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শ্রীপুরে নির্বাহী কর্মকর্তার সাথে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে নির্বাহী কর্মকর্তার সাথে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের শ্রীপুরে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নাহীদ ভূঁইয়ার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

২৫ জুলাই, ২০২৬
প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা, থানায় অভিযোগ দিতে গিয়ে আটক স্বামী!

প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা, থানায় অভিযোগ দিতে গিয়ে আটক স্বামী!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাঈদের সঙ্গে পার্শ্ববর্তী দামচাইল এলাকার নোয়াব মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরেই সোমবার রাতে আবু সাঈদ নিজের স্ত্রীকে হত্যা করে প্রতিপক্ষের ওপর দায় চাপানোর পরিকল্পনা করেন। ঘটনার পর তিনি মরদেহ বাড়ির পাশের একটি জমির আইলে ফেলে রেখে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেন।

২৫ জুলাই, ২০২৬
দুই দিনে সুন্দরবনে ২২ জেলের অপহরণ

দুই দিনে সুন্দরবনে ২২ জেলের অপহরণ

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩ মে) সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি, মালঞ্চ নদীর আগা, চালতেবেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল এলাকা থেকে জেলেদের তুলে নিয়ে যায় দস্যুরা। অপহৃতরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা। ফিরে আসা কয়েকজন জেলে জানান, কদমতলা ও কৈখালী স্টেশন থেকে বৈধ অনুমতিপত্র নিয়ে তারা কয়েকদিন আগে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান