কসবায় গাঁজাসহ চাকরিচ্যুত বিজিবিসহ পাচারকারী আটক ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে কসবা থানা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার তিনলাখপীর ও পৌর শহরের টি.আলী বাড়ী মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কাওতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আবদুল্লাহ আল ফয়সাল (২৭), নরসিংদী জেলার চম্পক নগর উপজেলার বুধিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মুরাদ মিয়া (৪৫) ও একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে হেলাল মিয়া ( ৪৩)।

এদের মধ্যে উপজেলার তিনলাখপীর থেকে ১৮ কেজি গাঁজাসহ আটককৃত আবদুল্লাহ আল ফয়সাল চাকুরীচ্যুত সাবেক বিজিবি সদস্য। আটককৃতদে বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নিশ্চিত করে কসবা থানার ওসি তদন্ত রিপন দাস বলেন, 'খবর পেয়ে উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় এবং পাচারে জড়িত তিনজনকে আটক করা হয়। লাগেজে করে গাজা পাচারকালে আটককৃত ফয়সাল বিজিবি সদস্য পরিচয় দিলেও কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে স্বীকার করে সে চাকুরীচ্যুত। প্রায় দুই বছর আগে চাকুরী হারায় ফয়সাল। সবচেয়ে অভিনব ছিলো ডিমের খাঁচা কেটে গাঁজা পাচারের বিষয়টি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

এ বিষয়ে জানতে স্থানীয় বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ আসাদুজ্জামান বলেন, 'আটককৃত ফয়সাল জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধীনে চাকুরী করতো বলে জানায় । দুই বছর আগে বাড়িতে এসে আর চাকরিতে যোগদান করেননি। ছুটিতে এসে যথাসময়ে কর্মস্থলে যোগদান না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে চাকুরিচ্যুত করেন। বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। উর্ধতন কর্তৃপক্ষ এর সত্যতা যাচাই করে দেখবেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের