ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে দুইদিনব্যাপী আনন্দমেলা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ৫ নং কাচেরকোল ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী আনন্দ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেনীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এন এম খান পাবলিক লাইব্রেরী এন্ড ভিলেজ হল কর্তৃক এ মেলার শুরু হয় যা বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত চলতে থাকে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।

জানা যায়, এই মেলাতে আনা হয়েছে নাগরদোলা, বাচ্চাদের লাফানোর জন্য ট্রাম্পোলিন, জনপ্রিয় মেরি-গো-রাউন্ড যেটাতে বসে বাচ্চারা ঘুরে আনন্দ পায় এবং নৌকা আকৃতিতে দেখতে পাইরেট শিপ রাইড। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন আকৃতির খেলনা, মেয়েদের জন্য বিভিন্ন কসমেটিকস সামগ্রী, গ্রাম বাংলার সংস্কৃতির ধারক ও বাহক মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র।

খাবারের মধ্যে বিভিন্ন রকমের ফাস্টফুড, শরবত, ভিন্ন ভিন্ন স্বাদের ও ডিজাইনের পান সহ বিভিন্ন রকমের লোভনীয় স্বাদের মিষ্টান্ন। দেশীয় সংস্কৃতি ধরে রাখতে এখানে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এই খেলাতে দূর দূরান্তের জেলা থেকে আগত খেলোয়াড়গণ অংশ গ্রহণ করেন বলে জানা যায়।

দীর্ঘ কয়েক যুগ পরে এন এম খান পাবলিক লাইব্রেরী এন্ড ভিলেজ হল কর্তৃক এই রকম আনন্দ মেলার আয়োজনকে সাধুবাদ জানিয়েছে মেলায় আগত সকল শ্রেণি পেশার মানুষ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের