সারাদেশ
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টা বিএনপি নেতার
রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বাসায় ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. এনামুল হকের বিরুদ্ধে। ঘটনার পর দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মো. এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি কুড়িগ্রামের রাজারহাট এলাকার বাসিন্দা এবং বর্তমানে ভাংনী ইউনিয়নে ভাড়া বাসায় বসবাস করছেন।
নবীনগরে সরকারি জায়গায় দোকান নির্মাণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি এবং তার ভাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পক্ষ বাঙ্গরা বাজারের সরকারি জায়গায় দোকান নির্মাণ শুরু করতে গেলে বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদল সভাপতি শামীম মিয়া এবং কমিটির সেক্রেটারি মিজানুর রহমান মজনুসহ স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেন।
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত কমপক্ষে ৯
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত নয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হীল জামান।
আখাউড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারধর, চুল কেটে দেওয়ার অভিযোগ
মীম আক্তার অভিযোগ করে বলেন, 'আমার স্বামী ব্যবসার জন্য ৫ লাখ টাকা এনে দিতে বলে। আমি সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে গাল ও হাতে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমার শাশুড়ির সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।'
জামালপুরে কারাবন্দি আরেক আওয়ামী লীগ নেতার মৃত্যু
মঙ্গলবার দুপুরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আদালত চত্বর থেকে পালিয়ে গেল আসামী
আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নামানোর সময় হঠাৎ লাফ দিয়ে পালিয়ে যায় দুই আসামী। পরে ডিবি ও পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রায় এক ঘণ্টা পর সজল মিয়াকে আটক করতে সক্ষম হয়। আসামীরা হলেন—বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিননগর এলাকার মৃত হাসিম মিয়ার ছেলে সজল মিয়া (২৭) এবং একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে শাহিন মিয়া (২৯)।
শরীয়তপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
শরীয়তপুরের গোসাইরহাটে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সাদিয়া (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের কালাচান ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাদিয়া আলাওলপুর ইউনিয়নের কালাচান ঢালী গ্রামের মোক্তার পাইকের মেয়ে। ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
জোরারগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোররাতে জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম জোয়ার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আশাদুল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল হাকিমের ছেলে। তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলা, চার ঘণ্টা পর ৩ জনকে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিন সদস্যকে মারধর করে প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার
পুলিশ জানায়, হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আলমগীরকে শনাক্ত করা হয়েছে। ওই ফুটেজে তাকে হামলায় অংশ নিতে দেখা গেছে বলেও দাবি পুলিশের। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। আলমগীরের খালা রোজিনা খাতুন বলেন, ঘটনার দিন আলমগীর দরবারে উপস্থিত ছিল না। তিনি জানান, আলমগীর দুপুরে প্রাইভেট শেষে বাড়ি ফিরে পরে বিদ্যুৎ না থাকায় বিষয়টি জানতে পারে।
বেপরোয়া গতির বাস কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ, বাড়ি ফেরা হলো না নুসরাতের
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে চাচির সাথে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারপার হওয়ার সময় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় স্কুলছাত্রী নুসরাত। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহৎ কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত
যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে এক বৃহৎ কর্মী কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মীদের দক্ষতা বৃদ্ধি, বীমা খাতের আধুনিক ধারণা প্রদান এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।