নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, চার ঘণ্টা পর ৩ জনকে উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিন সদস্যকে মারধর করে প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৯, সিপিসি-১ এর একটি বিশেষ গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি সফিক মিয়া ওরফে চুরা সফিককে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। তিনি উপজেলার খাগাতুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে।

অভিযান চলাকালে সফিক ও তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একজন সদস্যের মাথায় আঘাত লাগে এবং আরও দুজনের হাতে জখম হয়।

র‍্যাব সূত্র জানায়, সার্জেন্ট ফারুক ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হলেও হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ, কনস্টেবল কাজল মিয়া ও কনস্টেবল আব্দুল মালেককে আটক করে মারধর করা হয়। পরে তাদের প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়।

এর আগেও অন্তত দুইবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোরাদ জানান, র‍্যাবের তিন সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অবস্থা গুরুতর হলে ভর্তি করা হবে।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের