ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টা বিএনপি নেতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বাসায় ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. এনামুল হকের বিরুদ্ধে। ঘটনার পর দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত মো. এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি কুড়িগ্রামের রাজারহাট এলাকার বাসিন্দা এবং বর্তমানে ভাংনী ইউনিয়নে ভাড়া বাসায় বসবাস করছেন।

ভুক্তভোগী নারী জানান, নির্বাচন চলাকালীন ধানের শীষের পক্ষে প্রচারণার সময় এনামুল হকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি তাকে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (২৪ এপ্রিল) এনামুল হক তার বাড়িতে গিয়ে জানান, ঈদের পর ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং এজন্য সুবিধাভোগীদের ব্যক্তিগত ফোন নম্বর প্রয়োজন। এরপর শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ফোন নম্বর নেওয়ার কথা বলে তিনি আবারও ওই বাড়িতে যান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি অনৈতিক সম্পর্ক স্থাপনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন এবং একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী তাকে ধাক্কা দিয়ে পাশের বাড়িতে চলে যান।

ভুক্তভোগী নারী বলেন, এনামুল তার সঙ্গে অন্যায় করেছেন এবং তিনি এর বিচার চান।

ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, ঘটনার পর থানায় অভিযোগ না করতে অভিযুক্ত ব্যক্তি ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। তিনি দাবি করেন, এনামুল হক বলছেন তার বিরুদ্ধে মামলা করেও কোনো লাভ হবে না।

অভিযোগ অস্বীকার করে মো. এনামুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর উপজেলা বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। একইসঙ্গে অভিযোগ তদন্তে ভাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে নিয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: কালবেলা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের