সারাদেশ
লাল-সবুজ এসি বাস চালুর গুঞ্জনে পরিবহন ব্যবসায়ীকে হুমকি
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গত ২৭শে এপ্রিল কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন অফিসে ফারজানা, ফারহানা, সুগন্ধা ও রয়েল ক্লাসিক পরিবহনের কিছু মালিক ও প্রতিনিধিরা বলেছেন যে, আমি "লাল সবুজ” নামে একটি এসি বাস সার্ভিস কোম্পানীগঞ্জ-কুমিল্লা রুটে চালু করতে যাচ্ছি। তাদের এই দাবি ভিত্তিহীন, লাল সবুজ পরিবহনের মালিক আমি নই।'
র্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাতের অন্যতম সহযোগী আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাতের অন্যতম প্রধান সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পালিয়ে যায় শফিক ডাকাত। নবীনগরের বাহাদুরপুর এলাকায় তথ্য সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন র্যাব সদস্যরা। এতে তিন সদস্য আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ায় ভোমা মেশিনে ধান মাড়াই করতে গিয়ে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে কনিকাড়া দক্ষিণ পাড়ায় স্থানীয় এক কৃষকের ধান মাড়াইয়ের কাজ করছিলেন আরমান ও তার সহকর্মীরা। এ সময় ব্যবহৃত ভোমা মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে মেশিনটি পরিষ্কার করার জন্য আরমান হাত ভেতরে দিলে আকস্মিকভাবে মেশিনটি চালু হয়ে যায়। এতে তার হাতের কব্জি মেশিনের ভেতরে ঢুকে গুরুতরভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
কুড়িগ্রাম পিটিআই নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ
কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে চলছে শিক্ষক ও কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম। ভুয়া বিল, অতিরিক্ত ভাতা প্রদানসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সুপারের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট জয়নুল আবেদীন ২০২৪ সালের ১০ অক্টোবর যোগদানের পর থেকে প্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা বেড়ে গেছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রশিক্ষণের নামে সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে এবং অডিট টিমও প্রায় ১১ লাখ টাকার অসংগতি পেয়েছে।
পলিটেকনিক উচ্চ বিদ্যালয় রংপুর এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
রংপুরের পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহিদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাঃ আব্দুল মালেক মিয়া।
ফেনীর এসপি হলেন যুবদল নেতাসহ ২ হত্যা মামলার আসামি!
যুবদল নেতাসহ দুই হত্যা মামলার আসামি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর বুধবার (৬ মে) তার পদায়ন বাতিল এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী পরিবারের সদস্য।Ryle) সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, অনিয়মিত অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, পুলিশের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক আইনগত সহায়তা (MLA)–সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সিরাজগঞ্জে পুকুর খননে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা-এ পুকুর খননের সময় প্রাচীন কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া (বড় আনদার) এলাকায় পুকুর সংস্কারের কাজ চলাকালে মূর্তিটি উদ্ধার করা হয়।
কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: স্বর্ণালংকার ও মূলহোতাসহ গ্রেফতার ৩
জামালপুরে ‘কবিরাজি’ নামের আড়ালে ভয়ংকর প্রতারণার জাল বিস্তারকারী একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—চক্রের মূলহোতা মোঃ মনির হোসেন (২১), তার সহযোগী মোঃ মুছা মিয়া (২৯) এবং মোঃ রফিকুল ইসলাম (২৮)। মামলা সূত্রে জানা যায়, শেরপুর সদর থানায় দায়ের করা একটি মামলার তদন্তে নেমে পিবিআই এই চাঞ্চল্যকর প্রতারণার রহস্য উদঘাটন করে।
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে বিলকিস বেগম তাঁর পিঠে একটি ফোঁড়া অস্ত্রপাচর করার জন্য কে. আই হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসক আহসান হাবিব তার পিঠে অস্ত্রপাচার করেন। নির্ধারিত সময়ের মধ্যে বিলকিস বেগমের জ্ঞান ফিরে না এলে মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় যাত্রাপথে বিলকিস বেগমের মৃত্যু হলে রোগীরা স্বজনরা তাকে ফের মাদারীপুরে নিয়ে আসেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিসে ঘুষবাণিজ্য নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সদ্য সংবাদের প্রতিনিধি সহ তিন সাংবাদিক অবরুদ্ধ
নবীনগর বাজারের আলমাস মিয়া নামের একজন ব্যবসায়ী সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ শামসুদ্দোহা'র কাছে একটি জমির খারিজ করতে এলে, তিনি (শামসুদ্দোহা) ৪০ হাজার টাকা ঘুষ চান। এ খবর শুনে বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রিন টিভি ও সদ্য সংবাদের প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি এসএম অলিউল্লাহ খারিজ সংক্রান্ত তথ্য জানতে সেখানে যান।
চরাঞ্চলের তরুণদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে চাই: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
কুড়িগ্রামের চরাঞ্চলের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার আওতায় আনতে উদ্যোগ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। ফুটবল, কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে চরাঞ্চলে একটি সুস্থ ও প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অন্নপূর্ণা দেবনাথ।
সুন্দরবনে ২২ জেলেকে অপহরণ, মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরলেন ৫ জন
এর মধ্যে পাঁচজনকে মুক্তিপণের শর্তে বুধবার (৬ মে) ছেড়ে দেওয়া হয়েছে। ফিরে আসা জেলেরা জানান, কদমতলা ও কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকারে গিয়েছিলেন। শিকারের সময় আলিম ওরফে আলিফ বাহিনী এবং নানাভাই বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।