পলিটেকনিক উচ্চ বিদ্যালয় রংপুর এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রংপুরের পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহিদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাঃ আব্দুল মালেক মিয়া।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কাজী মোঃ শাহানুর আলম, সহকারী শিক্ষক ফেরদৌস সরকার, নাজমুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা, নৈতিকতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সফলতা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নাইম হোসেন, খায়রুল ইসলাম, আব্দুর রাজ্জাক শিমুল, এনামুল হক সহ অন্যান্যরা। তাদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য সংবাদ-এর রংপুর জেলা প্রতিনিধি নাইম হোসেন। তিনি তার বক্তব্যে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও সবার জন্য শুভকামনা জানানো হয়।

সদ্য সংবাদ/নাইম হোসেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের