স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে কনিকাড়া দক্ষিণ পাড়ায় স্থানীয় এক কৃষকের ধান মাড়াইয়ের কাজ করছিলেন আরমান ও তার সহকর্মীরা। এ সময় ব্যবহৃত ভোমা মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে মেশিনটি পরিষ্কার করার জন্য আরমান হাত ভেতরে দিলে আকস্মিকভাবে মেশিনটি চালু হয়ে যায়। এতে তার হাতের কব্জি মেশিনের ভেতরে ঢুকে গুরুতরভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান মাড়াই করার সময় আরমান নামে এক শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল