সারাদেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে খাজনা আদায়ের অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে খাজনা আদায়ের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা বাজারের ইজারাদারের নথিপত্রে ভুল তথ্য ও অনিয়ম নিয়ে সদ্য সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে বিষয়টি। এর পরিপ্রেক্ষিতে অপর দরদাতা সুব্রত চন্দ্র দাস প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন দুলুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে গাজীপুর আদালতের দ্বারস্থ হন। চলতি সপ্তাহে নথিপত্র বিশ্লেষণ শেষে গাজীপুর আদালত মাওনা বাজারের ইজারা কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

২৫ জুলাই, ২০২৬
সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

জামালপুরের সরিষাবাড়ীতে “সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন”-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত (২২ মার্চ ২০২৬) সংগঠনটির পক্ষ থেকে এ কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুদ রানা (মাসুম) এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর মোহাম্মদ।

২৫ জুলাই, ২০২৬
১৩ দিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩ দিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

২৫ জুলাই, ২০২৬
বোরহানউদ্দিনে জমি বিরোধে নারী আহত, নির্মাণাধীন টয়লেট ভাঙচুরের অভিযোগ; থানায় জিডি

বোরহানউদ্দিনে জমি বিরোধে নারী আহত, নির্মাণাধীন টয়লেট ভাঙচুরের অভিযোগ; থানায় জিডি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক নারীকে হামলা ও নির্মাণাধীন টয়লেট ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে। জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জান্নাতুল ফেরদাউস (৫৬) গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে বোরহানউদ্দিন থানায় একটি জিডি করেন। জিডি নম্বর-৫৪৯ (ট্র্যাকিং নং: GACAQ)।

২৫ জুলাই, ২০২৬
কক্সবাজারে কাল থেকে জলকেলিতে মেতে উঠবে রাখাইন সম্প্রদায়

কক্সবাজারে কাল থেকে জলকেলিতে মেতে উঠবে রাখাইন সম্প্রদায়

অতীতের সব দুঃখ-কষ্ট ও গ্লানি ধুয়ে-মুছে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের প্রত্যয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে রাখাইন সম্প্রদায়ের মৈত্রী পানি উৎসব বা জলকেলি উৎসব। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল শেষ হয়েছে রাখাইন বর্ষ ১৩৮৭। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রাখাইন বর্ষ ১৩৮৮। এ বর্ষ বিদায় ও বরণ উপলক্ষে কক্সবাজারের রাখাইন সম্প্রদায় ৭ দিনের ‘সাংগ্রেং’ বা বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব পালন করে থাকে। গত ১৪ এপ্রিল শুরু হয়েছে এ উৎসব। আর শেষ তিন দিনের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব শুরু হবে শুক্রবার।

২৫ জুলাই, ২০২৬
শ্রীপুরে ‘ওএমএস’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাগজে খোলা, মাঠে বন্ধ

শ্রীপুরে ‘ওএমএস’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাগজে খোলা, মাঠে বন্ধ

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাগজে-কলমে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চালু থাকার নিয়ম থাকলেও সরেজমিনে দেখা যায়, বিকাল ৩টার আগেই অধিকাংশ ডিলার পয়েন্ট বন্ধ। জানা যায়, উপজেলায় মোট ১৩টি ওএমএস ডিলার পয়েন্ট রয়েছে। তবে এর মধ্যে প্রতিদিন ৭ থেকে ৮টি পয়েন্ট খোলা থাকে। কিন্তু উপজেলা খাদ্য কর্মকর্তার দাবি, ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রতিদিন ১০টি পয়েন্ট চালু থাকে, যা বাস্তব চিত্রের সঙ্গে মেলে না।

২৫ জুলাই, ২০২৬
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিশুটি তার নিজ বাসার সামনে অবস্থান করছিল। এসময় মুন্না তাকে নিজের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় নিজের ঘরে ফিরলে তার বড় বোন বিষয়টি দেখতে পান। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ নিহত: দুই গেটম্যান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ নিহত: দুই গেটম্যান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

কুমিল্লার পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় দায়িত্বে থাকা দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঞা জানিয়েছেন, রেলওয়ের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক মো. মিজানুর রহমান জানান, কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় বাসের যাত্রীরা নেমে আশপাশে অবস্থান নেন। কেউ পায়চারি করছিলেন, আবার কেউ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের রেললাইনে বসেছিলেন।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ; পাঁচ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ; পাঁচ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছে ঢাকাগামী ক্ষতিগ্রস্ত মেইল ট্রেনটি উদ্ধার করে এবং রেললাইনে আটকে থাকা বাসটি সরিয়ে নেয়। এর পরপরই ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

২৫ জুলাই, ২০২৬
মুরাদনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত না হওয়ায় ক্ষোভ

মুরাদনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত না হওয়ায় ক্ষোভ

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নয়জন শিক্ষক গত ১৪ জুলাই ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। একইসঙ্গে তারা কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপ-পরিচালকের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়েও অভিযোগ প্রদান করেন। কিন্তু অদৃশ্য কারণে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য; সংবাদ প্রকাশ করায় সদ্য সংবাদের প্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ

কেরানীগঞ্জে পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য; সংবাদ প্রকাশ করায় সদ্য সংবাদের প্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ

স্থানীয় সূত্র জানায়, আনিসের সঙ্গে আমিনুল ও শুক্কুর নামের আরও দুই ব্যক্তি মিলে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন। কদমতলী, শুভাঢ্যা, রাজেন্দ্রপুরসহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের নিয়ন্ত্রণে রয়েছে নিষিদ্ধ পলিথিনের একাধিক গোডাউন ও সরবরাহ ব্যবস্থা। এসব এলাকা ঘিরে গড়ে উঠেছে একটি বিস্তৃত নেটওয়ার্ক, যার মাধ্যমে পলিথিন মজুদ ও বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা