সারাদেশ
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে ওবাইদুল ও তার বাবাসহ নিজ জমিতে ধান কাটতে যান। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবা-মায়ের অমতে পছন্দের মানুষকে বিয়ে, বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী কিশোরী
বাবা-মায়ের অমতে পছন্দের মানুষকে বিয়ে করে তিন মাস স্বামীর সংসার করার পর বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী হয়ে পড়েন এক কিশোরী। পরিবারের আশ্বাসে কয়েক দিনের জন্য বাবার বাড়িতে ফিরলেও সেখানে তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। দুই দিনের মাথায় স্বামীর ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করলে বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে তাঁকে ঘরের ভেতরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগে ২ যুবদল নেতা বহিষ্কার
মঙ্গলবার (৫ মে) সকালে আরডিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অব্যবহৃত মালামাল নিলামে বিক্রির টেন্ডার জমা দেওয়ার সময় ওই দুই নেতার অনুসারীরা প্রকৌশল শাখা থেকে টেন্ডার বাক্সটি ছিনিয়ে নিয়ে ভবনের বাইরে নিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জামালপুরে সরকারি খাদ্যগুদামের চাল পাচারকালে ১৫ টন চালসহ ট্রাক জব্দ, চালক আটক
জামালপুরে সরকারি খাদ্যগুদাম থেকে বিপুল পরিমাণ চাল পাচারের সময় র্যাব-১৪ এর অভিযানে ১৫ টন চালসহ একটি ট্রাক জব্দ ও চালক আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা আনুমানিক ২টার দিকে শহরের ডাকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংহজানি সরকারি খাদ্যগুদাম থেকে একটি ট্রাকে করে প্রায় ১৫ টন চাল শেরপুর জেলার একটি অটো রাইস মিলে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
নারায়ণগঞ্জে এবার পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ ৫ আসামি ছিনতাই
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এক পুলিশ সদস্যের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অভিযুক্ত আব্দুল্লাহ ও তাঁর এক সহযোগীসহ তিনজনকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় স্থানীয় সন্ত্রাসী জনির নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে এবং সহকারী উপপরিদর্শক আশিকসহ অন্য সদস্যদের অবরুদ্ধ করে। পরে তারা আটক ব্যক্তিদের নিয়ে পালিয়ে যায়।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন
চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে ১৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
এনসিপিতে যোগে ‘মিল্লি কার্ড’ প্রচারণা ভাইরাল, জামালপুরে মিশ্র প্রতিক্রিয়া
জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘিরে একটি ভিন্নধর্মী প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। “এনসিপিতে যোগ দিন, মিল্লি কার্ড নিন”—এমন স্লোগানযুক্ত একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে এই আলোচনার সূত্রপাত। বুধবার (৬ মে) জামালপুর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে পরিচিত আমিমুল ইহসান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি ও পোস্ট শেয়ার করেন।
নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী-বহিরাগতদের দিয়ে মব সৃষ্টি করে অধ্যক্ষকে যোগদানে বাধা
রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে মব সৃষ্টি করে অধ্যক্ষ মো. শাহজাহানকে পুনরায় পদে যোগদান করতে দেওয়া হয়নি। তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ নিয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অধ্যক্ষ মো. শাহজাহানকে উদ্ধার করে।
আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস
কাস্টমস সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশের সময় জব্দ করা পণ্যগুলো দীর্ঘদিন গুদামে সংরক্ষিত ছিল। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গঠিত ধ্বংস কমিটির উপস্থিতিতে এসব পণ্য বিনষ্ট করা হয়। ধ্বংসকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৫ শতাংশই ছিল ভারতীয় আতশবাজি। এছাড়া জরদা, সিগারেট, কসমেটিকস, পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্যও ছিল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন থেকে চার কোটি টাকা।
গোসাইরহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পুলিশ সূত্রে জানা যায়, গোসাইরহাট থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত থানার নলমুড়ি ইউনিয়নের অর্ন্তগত হাটুরিয়া জিয়াউর রহমান আহাদ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামেন অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক আহমেদকে হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
কুড়িগ্রাম সদর উপজেলায় জেন্ডার ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মেলা অনুষ্ঠিত
মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব এবং বিসিসিপির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. মো. শহিদুল আলম প্রমুখ।
সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করে বলেন. রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ২৫ আগস্ট রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশী চালায় পুলিশ। এসময় উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলগামী প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে দুইশত বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।