টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগে ২ যুবদল নেতা বহিষ্কার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রকৌশল শাখা থেকে টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগে দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

বহিষ্কৃতরা হলেন নগরীর ১৮ নম্বর দক্ষিণ ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. ধুলু শেখ এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) সকালে আরডিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অব্যবহৃত মালামাল নিলামে বিক্রির টেন্ডার জমা দেওয়ার সময় ওই দুই নেতার অনুসারীরা প্রকৌশল শাখা থেকে টেন্ডার বাক্সটি ছিনিয়ে নিয়ে ভবনের বাইরে নিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০ থেকে ২৫ জনের একটি দল হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে পুলিশি উপস্থিতি উপেক্ষা করে টেন্ডার বাক্সটি বাইরে নিয়ে যায়। এ সময় যুবদলের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ বাক্সটি উদ্ধার করে।

ঘটনার পর সন্ধ্যায় মহানগর যুবদল দুই নেতাকে শোকজ করে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়। তবে সিসিটিভি ফুটেজে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় জবাবের অপেক্ষা না করেই গভীর রাতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে তাদের বহিষ্কার করা হয়।

মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের সব পদ থেকে অপসারণ করা হয়েছে এবং তাদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না।

আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, টেন্ডার বাক্সটি দীর্ঘ সময় বাইরে থাকায় কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। চেয়ারম্যান ঢাকায় থাকায় তাঁর সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শাহ মখদুম থানার ওসি কবির হোসেন বলেন, বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের