বাবা-মায়ের অমতে পছন্দের মানুষকে বিয়ে, বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী কিশোরী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাবা-মায়ের অমতে পছন্দের মানুষকে বিয়ে করে তিন মাস স্বামীর সংসার করার পর বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী হয়ে পড়েন এক কিশোরী। পরিবারের আশ্বাসে কয়েক দিনের জন্য বাবার বাড়িতে ফিরলেও সেখানে তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। দুই দিনের মাথায় স্বামীর ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করলে বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে তাঁকে ঘরের ভেতরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

ঘটনাটি জানাজানি হলে শ্বশুরের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী গ্রামের মজনু মিয়ার ছেলে মাহাবুব আলম মুন্নার সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন মাস আগে তারা বিয়ে করে এবং একসঙ্গে সংসার শুরু করে। পরে কিশোরী বাবার বাড়িতে বেড়াতে গেলে তাকে আটকে রেখে শিকলে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।

কিশোরীর শ্বশুর মজনু মিয়া জানান, তাঁদের পরিবারে মেয়েটিকে মেনে নেওয়া হয়েছিল। কয়েকদিন আগে মেয়েটির পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে যাওয়ার সময় আশ্বাস দিয়েছিল যে তারা সম্পর্ক মেনে নেবে। পরে তাঁর ছেলে শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারে, মেয়েটিকে প্রায় ১৫ দিন ধরে শিকলে বন্দী করে রাখা হয়েছে এবং মারধরও করা হয়েছে। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

তিনি আরও জানান, কিশোরীর বয়স বর্তমানে ১৭ বছর ৯ মাস এবং তারা কোর্ট ম্যারেজ করেছিলেন। এ বিষয়ে কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে সমাজসেবা দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে লোহার শিকলে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় তার বিয়ে নিবন্ধন হয়নি এবং আরও তিন মাস সেখানে তাকে থাকতে হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের