সারাদেশ
রাজনৈতিক কালচার পরিবর্তনে কাজ করবে জাতীয় যুবশক্তি: এমপি আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের রাজনৈতিক পরিবর্তনে দায়িত্বশীল ভূমিকা রাখবে জাতীয় যুবশক্তি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে যুব সংগঠন মানেই অনেকের কাছে পেশিশক্তি, গুন্ডামি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার ধারণা তৈরি হয়েছে। এই ধারা থেকে বেরিয়ে এসে যুব সংগঠনকে মানুষের আশা ও আস্থার প্রতীক হতে হবে।
সংগ্রামী টুলি বেগমের পাশে ‘প্রধানমন্ত্রী’ তারেক রহমান, উপহার পেলেন অটোরিকশা
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে টুলি বেগমের হাতে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেওয়া হয়। পাশাপাশি তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তার জন্য দোয়া করি।'
জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম রয়েছে।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা সোহেল হোসনাইন কায়কোবাদ
রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। সোহেল হোসনাইন কায়কোবাদ তিন দশক ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত।
শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও ভাইরাল
ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন এবং আরেকজন তা ভিডিও ধারণ করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় বাসিন্দা, প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নজরে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই আন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ জন শহীদের স্মরণে অন্তর্বর্তীকালীন সরকার এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্থাপিত কংক্রিট ও লোহার কাঠামোর এ স্থাপনাটিতে শহীদদের নাম খোদাই করা রয়েছে।
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, আহত ৪
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বেড়াতে আসা মেয়ের জামাই, মেয়ে ও শাশুড়িসহ চারজন আহত হয়েছেন। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা পূর্বপাড়া এলাকায় মনির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নবীনগরে অসহায় পরিবারের পাশে আঞ্চলিক কথা গ্রুপের উদ্যোগে ৮টি ঘর ও নগদ অর্থ বিতরণ
কথা গ্রুপের প্রতিষ্ঠাতা মো. রানা জালাল মুন্সি এবং গ্রুপের উপদেষ্টাগণ জানান, নবীনগর উপজেলার রেমিট্যান্স যোদ্ধা সকল প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবসময় আর্থিক সহায়তা করে আসছেন। আগামীতে গ্রুপের সকল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীসহ সকল সদস্যদের সৎ পরামর্শ, উৎসাহ ও সহযোগিতা পেলে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে টিনের ঘর নির্মাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মা নদীতে বাসডুবিতে
স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে নাসিমা তার ভাগনি, ভাগনি জামাই ও শিশুকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা হন। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ভাগনি জামাই আব্দুল আজিজকে তৎক্ষণাৎ জীবিত উদ্ধার করা গেলেও নাসিমাসহ অন্য তিনজন নিখোঁজ থাকেন। প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নবীনগরে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের প্রবাসী খোকন মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কেউ পানি দিয়ে, কেউ বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের সব চেষ্টা ব্যর্থ হয়। অল্প সময়ের মধ্যেই দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
মাদারীপুরে জাল টাকা উদ্ধার, যুবক আটক
পুলিশ জানায়, উপজেলার উত্তর রমজানপুর এলাকায় এক ব্যক্তি জাল টাকা বিক্রয় ও বিনিময়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০০ টাকার মোট ৫১ পিস জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫০০ টাকার ১৬২ পিস জাল নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২১৩ পিস জাল ৫০০ টাকার নোট উদ্ধার করে পুলিশ।
কসবা-আখাউড়ায় ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার প্রদান
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমান ব্যক্তিগত পক্ষ থেকে দুটি উপজেলায় ১১০৫ জন ইমাম-মুয়াজ্জিনদের কে নগদ অর্থ ঈদ উপহার দিয়েছেন। এরমধ্যে আখাউড়া উপজেলার ৩৬৪ জন এবং কসবা উপজেলার ৭৪১ জন ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার সামগ্রী দেয়া হয়। রোববার (১৫ মার্চ) আখাউড়া মডেল মসজিদে উপজেলার ৮২ জন সন্মানিত ইমামগণের হাতে ঈদ উপহার (অর্থ) তুলে দেওয়া হয়।
কুমিল্লার রেল দুর্ঘটনায় নিহত ১২, ফোনালাপে কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল হক
কুমিল্লার পদুয়ার বাজার অরক্ষিত রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে ফোনে কথা বলেন। ফোনে কান্নাজড়িত কণ্ঠে এমপি বলেন, 'গত ১০০ বছর ধরে এ ধরনের দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোনো বিচার হয় না। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, কিন্তু কাজ সম্পন্ন করতে পারিনি।'