অনুষ্ঠানে গ্রুপের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ নরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রুপের প্রতিষ্ঠাতা রানা জালাল, এমবিবিএস বিসিএস স্বাস্থ্য ডাঃ রেজাউল করিম, আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমানসহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, 'নবীনগরে আঞ্চলিক কথা মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপের পক্ষ থেকে ৮টি অসহায় পরিবারের মাঝে টিনের ঘর ও নগদ অর্থ প্রদান করে প্রশংসনীয় কাজ করেছেন। পূর্বেও তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে কার্যক্রম অব্যাহত রাখতে হবে।'
কথা গ্রুপের প্রতিষ্ঠাতা মো. রানা জালাল মুন্সি এবং গ্রুপের উপদেষ্টাগণ জানান, নবীনগর উপজেলার রেমিট্যান্স যোদ্ধা সকল প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবসময় আর্থিক সহায়তা করে আসছেন। আগামীতে গ্রুপের সকল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীসহ সকল সদস্যদের সৎ পরামর্শ, উৎসাহ ও সহযোগিতা পেলে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে টিনের ঘর নির্মাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল