সংগ্রামী টুলি বেগমের পাশে ‘প্রধানমন্ত্রী’ তারেক রহমান, উপহার পেলেন অটোরিকশা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া গ্রামের সংগ্রামী নারী টুলি বেগম জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে চালিয়ে আসছিলেন। সন্তানদের অবহেলায় সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এই নারী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে এবার পেলেন নিজের একটি অটোরিকশা।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর নির্দেশে টুলি বেগমের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ একটি প্রতিনিধি দল।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে টুলি বেগমের হাতে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেওয়া হয়। পাশাপাশি তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তার জন্য দোয়া করি।'

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, টুলি বেগমের অসহায়ত্বের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরই তাকে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী তারা দ্রুত তার পাশে দাঁড়িয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, 'কোনো অসহায় মানুষের খবর পেলেই প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেন। টুলি বেগমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।'

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, ইঞ্জিনিয়ার আবু হানিফ, হাসনাইন নাহিয়ান সজীব, সুলতান আহমেদ রাহী এবং এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর