সারাদেশ
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, জামায়াত নেতা কারাগারে
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি একটি ব্লগ পেজে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এডিট করে ‘অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা’ লিখে পোস্ট করেন। পরে আজিজুল হক ওই ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেন। এছাড়া ওই পেজ থেকে নিয়মিত দেশ ও সরকারবিরোধী পোস্ট দেওয়া হচ্ছিল। পুলিশ আরও জানায়, আজিজুল হক তার পরিচালিত ঝনকা বাজার নার্সারিতে অচেনা ব্যক্তিদের নিয়ে গভীর রাত পর্যন্ত গোপন মিটিং করতেন।
যুবলীগ থেকে কৃষক দলে পদ, ক্ষুব্ধ নেতাকর্মীরা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মো. রাজু মোল্লা নামে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদ দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার (১৪ মার্চ) রাতে কৃষক দল ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি চিঠিতে এই পদ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
গাজীপুরে রান্না করা গরুর মাংসে 'আল্লাহ' নাম
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কমলা বেগম অত্যন্ত দরিদ্র। তিনি বিভিন্ন বাড়ি থেকে সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করেন। গত কোরবানি ঈদের সময় বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করা গরুর মাংস পাশের একটি বাড়ির ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলেন। শনিবার সকালে সেই মাংস রান্না করতে গিয়ে একটি টুকরা অস্বাভাবিকভাবে পানির ওপরে ভেসে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা জানান, মাংসের টুকরাটি বারবার ডুবিয়ে সেদ্ধ করার চেষ্টা করলেও সেটি পানিতে ডুবছিল না।
বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ
আরিফের ছেলে আরাফাত শেখ জানান, আমার বাবা প্রথমে আমার মা লাকি বেগমকে বিয়ে করে এবং পরে সে আরেকটি বিয়ে করে কনা বেগম নামে একজনকে এতে আমার মা এই সংসার ছেড়ে চলে য়ায় এতে আমি কার কাছে থাকবো এই নিয়ে আমার বর্তমান মা কনা বেগমকে নিয়ে বাবা ও মা-র মধ্যে ঝগড়া লেগেই থাকতো এরি জেরে এই ঘটনা ঘটেছে। আমি এর বিচার চাই।
সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজি চক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করে। আটকদের পরে হবিগঞ্জ সদর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: আহত ব্যক্তির ১২ লাখ টাকার স্বর্ণ লুট
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়ার কচুয়া এলাকায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রেললাইনে উঠতেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বাসটিকে টেনে নিয়ে যায়। দুর্ঘটনায় ১২ জন নিহত হন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর শাখার সভা অনুষ্ঠিত, কমিটি পুনর্গঠন
উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক মাজিদুল। এ সময় শ্রীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এতিম শিশুদের সঙ্গে প্রথম ঈদ, স্মৃতিতে ফিরলেন জেলা প্রশাসক
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ঈদ। চাইলেই দিনটি কেটে যেতে পারত প্রোটোকল আর আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে। তবে সেই পথ না বেছে ভিন্ন এক সিদ্ধান্ত নিলেন জেলা প্রশাসক রায়হান কবির—তিনি সময় কাটালেন এতিম শিশুদের সঙ্গে। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সকালে কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় শেষে তিনি যান নারায়ণগঞ্জ সদর উপজেলার মুসলিমনগর সরকারি শিশু পরিবার (বালক) এতিমখানায়।
জামালপুরে তেল নিয়ে তেলেসমাতি জুই এন্টারপ্রাইজের
জানা যায়, সকাল থেকেই তেলের সন্ধানে অসংখ্য মোটরসাইকেল চালক জুই এন্টারপ্রাইজের সামনে ভিড় করেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পেট্রোল না থাকার কথা জানানো হলে চালকদের মধ্যে ক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।
পঞ্চবটিতে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন এনসিপি নেতা যুবায়ের
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পঞ্চবটি এলাকায় অবস্থিত এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। দেখে মনে হবে স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ পরিত্যক্ত ও অযত্নে পড়ে রয়েছে। ভবনটি অনেকটা ডোবা ও পরিত্যক্ত বাড়ির মতো হয়ে গেছে, যা দেখে বোঝার কোনো উপায় নেই এটি একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদার।
শরীয়তপুরে সাংবাদিকের উপর হামলার মামলায় গ্রেপ্তার ১
মামলা সূত্রে জানা যায় , গত ২৩ ফেব্রুয়ারী ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি সাংবাদিক নয়ন দাশসহ স্থানীয় আরো কয়েকজন সংবাদকর্মী জোয়া মাদকসহ বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহ করতে নাগেরপাড়ায় যান। এসময় তাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটি তথ্য আসে যে উত্তর মলংচরা এলাকায় বিলের মাঝখানে একটি জোয়ার ও মাদকের আসর বসে । পরে নয়ন দাশসহ স্থানীয় তিনচারজন সাংবাদিক সেখানে গিয়ে দেখতে পান জোয়া ও মাদকের আসর বসছে।
তেল পেতে শেষ পর্যন্ত গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি এড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন নূর মোহাম্মদ নামে এক স্থানীয় ব্যবসায়ী। জেলা প্রশাসন প্রদত্ত ফুয়েল কার্ড আলাদা করে বহন না করে তিনি সেটিই গেঞ্জিতে প্রিন্ট করে ব্যবহার করছেন। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজার এলাকায় মোটরসাইকেলে চলাফেরার সময় তাকে ওই বিশেষ গেঞ্জি পরে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।