শরীয়তপুরে সাংবাদিকের উপর হামলার মামলায় গ্রেপ্তার ১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
শরীয়তপুর গোসাইরহাটে সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লেখন কাজী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের আকালবড়িশ এলাকায় শশুর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লিখন কাজী গোসাইরহাট উপজোর নাগেরপাড়া এলাকার বাদশা কাজীর ছেলে। তিনি ঐ মামলার চার নম্বর আসামী। পরে তাঁকে আদালতের মাধ্যমে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায় , গত ২৩ ফেব্রুয়ারী ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি সাংবাদিক নয়ন দাশসহ স্থানীয় আরো কয়েকজন সংবাদকর্মী জোয়া মাদকসহ বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহ করতে নাগেরপাড়ায় যান। এসময় তাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটি তথ্য আসে যে উত্তর মলংচরা এলাকায় বিলের মাঝখানে একটি জোয়ার ও মাদকের আসর বসে । পরে নয়ন দাশসহ স্থানীয় তিনচারজন সাংবাদিক সেখানে গিয়ে দেখতে পান জোয়া ও মাদকের আসর বসছে।

এসময় তাদের মোবাইল ও ক্যামেরা ভিডিও ধারণ করেন। এরমধ্যেই ঐ সজোয়ার আসরে থাকা কয়েকজন তাদেরকে চিনতে পেরে। সেই থেকেই জোয়ারোরা ক্ষিপ্ত হয়ে উত পেতে থাকেন।

এরপরে গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে পেশাগত কাজের জন্য শরীয়তপুর জেলা শহরে যাওয়ার উদ্যেশে রওনা হন মাঝপথে নাগেরপাড়ায় পৌছালে এ সময় উতপেতে থাকা আসামী সাইদুল আকন, মনির জমাদার, নজরুল কাজী, ও লিখন কাজীর নেতৃত্বে ৪ থেকে ৫ জন যুবক ওই সাংবাদিকদের ওপর হামলা চালান এবং তার ক্যামেরা মানিব্যাগ মোবাইল ফোন কেড়ে নেন। এতে সাংবাদিক নয়ন দাশ গুরুতর আহত হন। পরে আহত সাংবাদিক নয়ন দাশ কে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সাংবাদিক নয়ন দাশ বাদী হয়ে ৪জনকে আসামী করে ও আরো অজজ্ঞাত ৪/৫ জনের নামে গোসাইরহাট থানায় মামলা করেন। মামলার তদন্তে পুলিশ বিশ্লেষণ করে আসামি লেখন কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে থানার উপপরিদর্শক (এএসআই) মো.আলআমিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক হামলা মামলার ৪ নম্বর আসামী লিখন কাজীকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/মো. সাহেদ আহমেদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী