এতিম শিশুদের সঙ্গে প্রথম ঈদ, স্মৃতিতে ফিরলেন জেলা প্রশাসক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ঈদ। চাইলেই দিনটি কেটে যেতে পারত প্রোটোকল আর আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে। তবে সেই পথ না বেছে ভিন্ন এক সিদ্ধান্ত নিলেন জেলা প্রশাসক রায়হান কবির—তিনি সময় কাটালেন এতিম শিশুদের সঙ্গে।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সকালে কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় শেষে তিনি যান নারায়ণগঞ্জ সদর উপজেলার মুসলিমনগর সরকারি শিশু পরিবার (বালক) এতিমখানায়।

সেখানে ছিল না কোনো আনুষ্ঠানিকতার চাপ। ছিল আন্তরিকতা, কুশল বিনিময় আর শিশুদের সঙ্গে কিছু নির্ভেজাল সময় কাটানো। জেলা প্রশাসককে কাছে পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। কেউ এগিয়ে এসে কথা বলে, কেউবা নীরবে হাসিতে প্রকাশ করে আনন্দ।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “এতিম শিশুদের মুখে হাসি দেখলেই মনে হয়, ঈদের আসল আনন্দটা এখানেই।”

তিনি আরও বলেন, ঈদ তাঁর কাছে শুধু উৎসব নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি উপলক্ষ।

আলাপচারিতার একপর্যায়ে উঠে আসে তাঁর নিজের শৈশবের স্মৃতি। তিনি জানান, একসময় ঈদ মানেই ছিল নতুন জামা, সেলামি আর পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটানো।

“ওদের যেমন শৈশব আছে, আমারও ছিল। তখন ঈদের আনন্দটা অন্যরকম ছিল, কিন্তু অনুভূতিটা আজও একই,” বলেন তিনি।

সময়ের সঙ্গে নিজের ভূমিকার পরিবর্তনের কথাও উল্লেখ করেন জেলা প্রশাসক। “ছোটবেলায় আমরা আনন্দ পেতাম, আর এখন সেই আনন্দ অন্যদের দিতে পারছি—এটা অনেক বড় তৃপ্তি,” যোগ করেন তিনি।

ঈদের মূল বার্তা হিসেবে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবার জন্য সমান আনন্দ নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। “ঈদের দিনে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়, এই দিনটি সবার জন্যই বিশেষ,” বলেন রায়হান কবির।

শিশুদের সঙ্গে সময় কাটানোর ফাঁকে তাদের ঘুরতে যাওয়ার প্রসঙ্গও উঠে আসে। এবার সঙ্গে যেতে না পারলেও তাদের আনন্দের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার কথা জানান তিনি। “ওরা যখন পার্কে ঘুরবে, আনন্দ করবে—সেই ছবি দেখে মনে হবে আমিও তাদের সঙ্গে আছি,” বলেন জেলা প্রশাসক।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী