সারাদেশ
ভাগ্য ফেরাতে সমুদ্রে প্রাণ গেল সিলেট-সুনামগঞ্জের ১৮ যুবকের
মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩২), মৃত ক্বারী ইসলাম উদ্দীনের ছেলে মো. সাহান এহিয়া (২২), আব্দুল গণির ছেলে মো. সাজিদুর রহমান (২৬), রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৪০) এবং করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. তারেক মিয়া (২৪)।
রাজনীতি ও জনসেবায় সক্রিয় বাচ্চু; মেয়র হিসেবে দেখতে চায় পৌরবাসী
আসন্ন পৌরসভা নির্বাচনে সাইদুর রহমান বাচ্চুকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণ। রাজনীতির মাঠ থেকে সামাজিক উদ্যোগ- দীর্ঘ সময় ধরে সিরাজগঞ্জে সক্রিয় ভূমিকা রাখায় সাইদুর রহমান বাচ্চু এখন সবার কাছে জনতার মেয়র নামে পরিচিত। দলীয় রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি পৌর রাজনীতিতেও আলোচনায় উঠে এসেছেন। স্থানীয়দের একটি অংশ তাকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
উন্নয়ন ও শান্তির লক্ষ্যে নবীনগর উরখলিয়ায় সর্বস্তরের মানুষের সমাবেশ অনুষ্ঠিত
সমাবেশে স্থানীয় সমাজসেবক ফিরোজ মিয়া বলেন, 'গ্রামের সার্বিক উন্নয়নের জন্য সকল ধরনের ঝগড়া-বিবাদ পরিহার করা অত্যন্ত জরুরি। দীর্ঘ ৪১ বছর ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল আমাদের গ্রাম। তবে গত চার বছর ধরে আউয়াল ভাইয়ের সহযোগিতায় উন্নয়নের একটি ইতিবাচক ধারা শুরু হয়েছে।' আলেম সমাজের পক্ষে গ্রামের বড় মসজিদের ইমাম মাওলানা সাজিদ বিন নূর বলেন, 'ঐক্যের কোনো বিকল্প নেই। পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।'
জামালপুরে ডিবির পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদকবিরোধী পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। তারা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার মো. ফটিক শিকদারের ছেলে মো. সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার বনপাড়া এলাকার মো. মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), বনপাড়া এলাকার মরহুম আব্দুল বারেকের ছেলে মো. আফ্রিদী ইসলাম (৩০), বনপাড়া এলাকার মরহুম আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২) এবং শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে মো. রাশেদ মোশারফ বাবু (৩১)।
নারায়ণগঞ্জে দায়িত্বরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার হওয়া পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের জন্য তার টিম থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হন। এ সময় তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেলও ছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ওই সময় পথে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সাব-ক্লাস্টার প্রশিক্ষণের বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, শ্রীপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
২০২৫–২০২৬ অর্থবছরে সাব-ক্লাস্টার প্রশিক্ষণের জন্য শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অনুকূলে বরাদ্দের তথ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনির হোসেনের বিরুদ্ধে। জানা যায়, এ বিষয়ে তথ্য জানতে চাইলে আনন্দ টেলিভিশনের সাংবাদিক তানভীর ইউ আহমেদকে আগের দিন ভিন্নভাবে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি। পরে সাংবাদিক সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে দেখেন, প্রকৃত তথ্যের সঙ্গে তার দেওয়া বক্তব্যের মিল নেই এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মুরাদনগরের বাঙ্গরায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
পুলিশ সূত্রে জানা গেছে, বাঙ্গরা বাজার থানার এসআই মো. আকবর হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পালন করছিলেন। বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের উত্তর আমিননগর গ্রামের সেন্টু মিয়ার প্রজেক্ট সংলগ্ন মনু মিয়ার পুকুর পাড়ে অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহভাজন হিসেবে আমান উল্যাহকে আটক করা হয়।
স্কুলকক্ষে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার, মিলল ধর্ষণের আলামত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি বিদ্যালয়ের কক্ষ থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক পরীক্ষায় তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে যায়। অনুষ্ঠান শেষে দুপুর ২টার দিকে স্কুল ছুটি হলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাত ৮টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
গোসাইরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন সংসদ হুইপ
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় একটি খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১টায় গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পকসর গ্রামে এলাকায় এ খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় সংসদ হুইপ মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু।
মুরাদনগর থানার নতুন ওসি মো. মাসরুরুল হক
কুমিল্লার মুরাদনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাসরুরুল হক। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। তার আগমনে এলাকাবাসীর মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা। নতুন ওসি মোঃ মাসরুরুল হক তার দায়িত্ব গ্রহণের পরই থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ শুরু করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া রসুলপুরে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি স্থান হল রসুলপুর। রসুলপুরের পার্কগুলোতে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হয়ে উঠেছে রসুলপুর গ্রাম। নির্মল প্রাকৃতিক সৌন্দর্য আর হাওর বিলাসের আমেজ খুঁজতে তিতাস বিধৌত রসুলপুরে ছুটছেন জেলা শহর ও আশপাশের ভ্রমণপ্রিয় দর্শনার্থীরা। সৌন্দর্যের সান্নিধ্যে একটু বিনোদনের জন্য রসুলপুর গ্রামের পার্কগুলোতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ।
পায়ব গ্রামে তরুণ সমাজের উদ্যোগে দুই শতাধিক ফুল গাছ রোপণ
সংগঠনের প্রধান উদ্যোক্তা ইমন রাজ বলেন, 'আমরা পায়ব গ্রামের সন্তান হিসেবে গ্রামের সৌন্দর্য বৃদ্ধি, উন্নয়নমূলক কাজ এবং অবহেলিত বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। নিজস্ব অর্থায়ন ও প্রবাসী ভাইদের সহযোগিতায় আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছি।' তিনি আরও বলেন, 'জাগ্রত তরুণ সমাজ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের লক্ষ্য হলো গ্রামের উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষায় কাজ করা। আমরা যতদিন বেঁচে থাকবো, এই কার্যক্রম অব্যাহত রাখবো।'