ব্রাহ্মণবাড়িয়া রসুলপুরে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রসুলপুরে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে তারা মেতে উঠেছেন।

রোববার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিন বিকাল থেকে সন্ধা রাত পর্যন্ত সব বিনোদন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিনোদন কেন্দ্রগুলোও সেজেছে নতুন রূপে।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি স্থান হল রসুলপুর। রসুলপুরের পার্কগুলোতে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হয়ে উঠেছে রসুলপুর গ্রাম। নির্মল প্রাকৃতিক সৌন্দর্য আর হাওর বিলাসের আমেজ খুঁজতে তিতাস বিধৌত রসুলপুরে ছুটছেন জেলা শহর ও আশপাশের ভ্রমণপ্রিয় দর্শনার্থীরা। সৌন্দর্যের সান্নিধ্যে একটু বিনোদনের জন্য রসুলপুর গ্রামের পার্কগুলোতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ।

আনন্দঘন সময় কাটাতে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা হলে তারা জানান, বছরের বেশিরভাগ সময় কর্মব্যস্ততায় কাটাতে হয়। এতে করে পরিবারের সদস্যদের তেমন সময় ও সুযোগ দেওয়া যায় না। তবে ঈদের ছুটি থাকায় পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর সময় কাটানোর জন্যই তারা রসুলপুর বিনোদন কেন্দ্রে ভিড় করছেন।

আরেক দর্শনার্থী বলেন, 'ঈদের ছুটিতে পরিবার নিয়ে এখানে এসে খুব ভালো লাগছে। পরিবেশটা সুন্দর, সবাই মিলে আনন্দ করতে পারছি। এখানে আসার মতো পরিবেশ আছে, তবে কিছু জায়গায় উন্নতি দরকার।'

বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। তবে অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকেই।

ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে এমন দর্শনার্থীদের ভিড় থাকলে স্থানীয় ব্যবসায়ীদেরও বাড়ছে বেচাকেনা। তবে সবার প্রত্যাশা, আরও উন্নত সেবার মাধ্যমে রসুলপুরকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ