ভাগ্য ফেরাতে সমুদ্রে প্রাণ গেল সিলেট-সুনামগঞ্জের ১৮ যুবকের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
লিবিয়া থেকে রাবার নৌকায় গ্রিসের উদ্দেশ্যে যাত্রাকালে সিলেট ও সুনামগঞ্জের ১৮ যুবকের মৃত্যু হয়েছে। পথ হারিয়ে তাদের নৌকা ছয় দিন সাগরে ভাসতে থাকে। এ সময় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে অভিবাসনপ্রত্যাশীরা একে একে মারা যান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর ঘটনাটি জানাজানি হলে জেলায় শোকের ছায়া নেমে আসে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একজন দালালের নির্দেশে মৃতদেহগুলো পরে সাগরে ভাসিয়ে দেওয়া হয়।

মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩২), মৃত ক্বারী ইসলাম উদ্দীনের ছেলে মো. সাহান এহিয়া (২২), আব্দুল গণির ছেলে মো. সাজিদুর রহমান (২৬), রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৪০) এবং করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. তারেক মিয়া (২৪)।

ঘটনাটি গ্রিস থেকে জানিয়েছেন দিরাই উপজেলার তারাপাশা গ্রামের রুহান মিয়া, যিনি ওই যুবকদের সঙ্গে ছিলেন। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া কিশোরগঞ্জের এক যুবক জানান, ১৮ জন অনাহারে মারা যাওয়ার পর তাদের মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ওই যুবক জানান, লিবিয়া থেকে সাগরপথে ৪৩ জন যাত্রা শুরু করেছিলেন। বড় নৌকার আশ্বাস দিয়ে তাদের ছোট রাবার নৌকায় তোলা হয়। নৌকাটিতে পাঁচজন সুদানের নাগরিক এবং ৩৮ জন বাংলাদেশি ছিলেন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের বাড়ি সুনামগঞ্জ ও সিলেটে। মরদেহ দুই দিন নৌকায় রাখা হয়, পরে পচন ধরলে দুর্গন্ধের কারণে সেগুলো সাগরে ফেলে দেওয়া হয়।

মারা যাওয়া মো. সাহান এহিয়ার বড় ভাই ব্যবসায়ী জাকারিয়া জানান, প্রতিজনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হয়। গত ১৭ জানুয়ারি তারা বাড়ি থেকে রওনা দেন। প্রথমে ঢাকা থেকে সৌদি আরব, পরে সৌদি আরব থেকে মিশর এবং সেখান থেকে লিবিয়ায় নেওয়া হয়। লিবিয়ায় পৌঁছানোর পর অর্ধেক টাকা পরিশোধ করা হয়।

তিনি আরও জানান, কয়েক দিন ধরে সাহানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে চাচাতো ভাই রুহান জানান, তাদের নৌকা পথ হারিয়ে পাঁচ-ছয় দিন সাগরে ভেসে ছিল। খাবার ও পানি শেষ হয়ে গেলে তারা সাগরের পানি পান করেন এবং পরে মারা যান। সুনামগঞ্জের ১২ থেকে ১৪ জনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান। মৃত্যুর পর তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।

তিনি বলেন, দোয়ারাবাজার উপজেলার জসিম উদ্দিন নামে এক দালালের সঙ্গে মৌখিক চুক্তি হয়েছিল। জসিম উদ্দিন লিবিয়ায় অবস্থান করে সুনামগঞ্জের যুবকদের অবৈধভাবে সাগরপথে গ্রিসে পাঠান।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, সন্ধ্যার পর বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা খোঁজখবর নিচ্ছেন। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানা গেছে, দিরাইয়ের চার যুবক লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুর সত্যতা যাচাই করা হচ্ছে। সূত্র: এশিয়া পোস্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’