নারায়ণগঞ্জে দায়িত্বরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালনরত পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে যায়।

সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে শহরের বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার হওয়া পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের জন্য তার টিম থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হন। এ সময় তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেলও ছিল।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ওই সময় পথে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এবং দুটি সরকারি হাসপাতাল থাকলেও এলাকাটি দীর্ঘদিন ধরে ছিনতাইপ্রবণ হিসেবে পরিচিত। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার আরও জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’