নতুন ওসি মোঃ মাসরুরুল হক তার দায়িত্ব গ্রহণের পরই থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ শুরু করেছেন। তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানান এবং সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
এলাকার সচেতন মহল মনে করছেন, তার নেতৃত্বে মুরাদনগরে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং জনগণ আরও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে।