সারাদেশ
গৃহবধূ ঝুনু হত্যা মামলা: ১২ ঘণ্টার মধ্যেই প্রধান আসামী গ্রেপ্তার
মাদারীপুরের রাজৈর উপজেলায় গৃহবধূ ঝুনু বেগম (৩৯) হত্যাকাণ্ডের প্রধান আসামি তরিকুল ইসলামকে মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজৈরের পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামে বাড়ির পাশে রসুন ক্ষেত থেকে লুকানো অবস্থায় ঝুনু বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় অটোরিকশাচালক মিজানুর শেখের স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী।
স্বামী-সন্তানকে পাশের রুমে বন্ধ রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরতলীর ঘোনাপাড়া গ্রামের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
‘ভাই’ বলেসম্বোধন করায় সাংবাদিকের ওপর চটলেন এসিল্যান্ড
ভাই বলে সম্বোধন করায় এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার, ভূমি (এসিল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে। রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি সাধারণ কোনো মানুষ নন দাবি করে এসিল্যান্ড বলেন, ‘ভাই কেন বললেন, সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।’
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গাড়িতে আগুন
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুলাল চকদার দলীয় নেতাকর্মীদের সঙ্গে কয়েড়া এলাকায় আওয়ামী লীগ নেতা রুবেল মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নিতে যান। তিনি তার প্রাইভেটকারটি কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্কিং করে রেখেছিলেন। ইফতারের সময় একদল দুর্বৃত্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। এতে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ খুবই কম ছিল। এতে ঘটনাস্থলেই চালক রিন্টু আগুনে পুড়ে মারা যান।
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ ঘিরে ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত অন্তত ২০
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাবিবুর রহমান ফাহিম এবং জুলাই ফাইটার্সের কর্মী ও ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ফাহিম আহত হন। এর প্রতিবাদে রোববার বিকেলে উভয় পক্ষ চকবাজার জামে মসজিদের সামনে বিক্ষোভের ডাক দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন বিকেল সাড়ে ৪টা থেকে পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে, যা সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে।
নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত, আহত অর্ধশত
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপালনকারী এক কর্মকর্তাকে জাল ভোটে প্ররোচনার অভিযোগে মো. জিয়া মিয়াকে সেনাবাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। তিন দিন আগে জিয়া মিয়া কারাগার থেকে মুক্ত হয়ে এলাকায় ফেরেন। তার সন্দেহ ছিল স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মামুনের পক্ষের শিশু মিয়া সেনাবাহিনীর কাছে তথ্য দিয়ে তাকে গ্রেফতারের সহযোগিতা করেছিলেন।
উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলীর বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, দুদকে অভিযোগ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব ও সাবেক সভাপতি হায়দার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল এবং কয়েক কোটি টাকার ‘পদ বাণিজ্যের’ চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনকে পুঁজি করে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার ও ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জামায়াতের ইফতার মঞ্চে ‘মাদক ব্যবসায়ী’ যুবলীগ নেতা, আছে হত্যা মামলাও
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বরখাস্ত যুবলীগ নেতা সেতাবুর রহমান (বাবু) সম্প্রতি জামায়াত আয়োজিত ইফতার মাহফিলের মঞ্চে দেখা যাওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। ২০১৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রাজশাহীর প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের’ তালিকায় সেতাবুরের নাম অন্তর্ভুক্ত করেছিল। তখন তিনি মাটিকাটা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। হেরোইনসহ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার কারণে তিনি বরখাস্ত হন। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে।
চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে যুবক ফিরে পেলেন স্ত্রীকে
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় বছর প্রেমের পর তারা বিয়ে করেন এবং চার বছর সংসার করেন। এ সময় বিশ্বজিৎ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অনুশীলার পড়াশোনার জন্য বিপুল অর্থ ব্যয় করেন এবং তাকে নার্সিংয়ে পড়ান। তবে চাকরি পাওয়ার পর অনুশীলা ধীরে ধীরে দূরে সরে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করেন। পরে বিশ্বজিৎ জানতে পারেন, তাকে না জানিয়েই অনুশীলা ডিভোর্স দিয়েছেন।
সিলেটে বাউল গানের আসরে হামলা, মামলা নিচ্ছে না পুলিশ
ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা মঞ্চে থাকা বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম এবং দর্শকদের বসার চেয়ার ভেঙে ফেলে। আকস্মিক এ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে আয়োজক ও দর্শনার্থীরা দ্রুত স্থান ত্যাগ করেন। এতে পুরো অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পরে হামলাকারীরা মিছিল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আয়োজকদের দাবি, প্রায় এক শতাব্দী ধরে ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ে এ বাউল গানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে।
মিলিয়ন হতেই ভাইরাল ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ গায়েব
কুড়িগ্রামের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজু-এর ফেসবুক পেজ হঠাৎ করে গায়েব হয়ে গেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে ‘তাজু ভাই ২.০’ নামের পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় ১০ লাখ অনুসারীর এই পেজ বন্ধ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।