টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গাড়িতে আগুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০

টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সন্দেহে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা গাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগী দুলাল হোসেন চকদার গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুলাল চকদার দলীয় নেতাকর্মীদের সঙ্গে কয়েড়া এলাকায় আওয়ামী লীগ নেতা রুবেল মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নিতে যান। তিনি তার প্রাইভেটকারটি কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্কিং করে রেখেছিলেন। ইফতারের সময় একদল দুর্বৃত্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। এতে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

দুলাল চকদার বলেন, “আমি ইফতারের আয়োজনের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ খবর পাই কে বা কারা আমার গাড়িটিতে আগুন দিয়েছে। এসে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।”

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েড়া এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং