গৃহবধূ ঝুনু হত্যা মামলা: ১২ ঘণ্টার মধ্যেই প্রধান আসামী গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মাদারীপুরের রাজৈর উপজেলায় গৃহবধূ ঝুনু বেগম (৩৯) হত্যাকাণ্ডের প্রধান আসামি তরিকুল ইসলামকে মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজৈরের পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামে বাড়ির পাশে রসুন ক্ষেত থেকে লুকানো অবস্থায় ঝুনু বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় অটোরিকশাচালক মিজানুর শেখের স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী।

গ্রেপ্তার হওয়া প্রধান আসামি তরিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে।

নিহতের স্বামী মিজানুর শেখ বলেন, 'গত শুক্রবার সকালে আমার স্ত্রী রসুন টোকাতে গেলে একা পেয়ে তরিকুল ব্যভিচারের চেষ্টা করে। আমার স্ত্রী বাধা দিলে ধস্তাধস্তির সময় সে আমার স্ত্রীর ঘাড় মটকে হত্যা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। সকল আসামির ফাঁসি চাই।'

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম বলেন, 'ঝুনু হত্যা মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে র‍্যাবের সহায়তায় কুষ্টিয়া সদর এলাকা থেকে মামলার প্রধান আসামি তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং