চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে যুবক ফিরে পেলেন স্ত্রীকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মাদারীপুরের ডাসারে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভালোবাসার পূর্ণতা মিলেছে। অবশেষে স্ত্রীর স্বীকৃতি পেয়েছেন অনশনরত যুবক বিশ্বজিৎ পাত্র। এলাকাবাসী ও সাংবাদিকদের হস্তক্ষেপে তিনি তার স্ত্রী অনুশীলা বাড়ৈ-কে ফিরে পান। এতে নবদম্পতি ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে তাদের পুনর্মিলন ঘটে।

এর আগে গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুশীলার বাড়িতে অনশন করেন বিশ্বজিৎ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাসে তিনি অনশন তুলে নেন। শনিবার রাতে সালিশ বৈঠকের মাধ্যমে স্থানীয়দের উপস্থিতিতে দুজনকে পুনরায় একত্র করা হয়।

বিশ্বজিৎ উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে। তিনি একটি গুঁড়ো দুধ কোম্পানিতে চাকরি করেন। তার প্রেমিকা পাশের বাড়ির মনোতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈ, যিনি রাজধানীর মোহাম্মদপুরের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় বছর প্রেমের পর তারা বিয়ে করেন এবং চার বছর সংসার করেন। এ সময় বিশ্বজিৎ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অনুশীলার পড়াশোনার জন্য বিপুল অর্থ ব্যয় করেন এবং তাকে নার্সিংয়ে পড়ান। তবে চাকরি পাওয়ার পর অনুশীলা ধীরে ধীরে দূরে সরে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করেন। পরে বিশ্বজিৎ জানতে পারেন, তাকে না জানিয়েই অনুশীলা ডিভোর্স দিয়েছেন।

এরপরই প্রিয় মানুষকে ফিরে পেতে অনশন শুরু করেন বিশ্বজিৎ। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিকভাবে আলোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে দুই পরিবারের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে মীমাংসা বৈঠক হয়। সেখানে অনুশীলা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার বিশ্বজিতের সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন।

বিশ্বজিৎ পাত্র বলেন, স্ত্রীকে ফিরে পেয়ে তিনি আনন্দিত এবং ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। যারা তাদের পুনর্মিলনে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতে সুখে-শান্তিতে জীবন কাটানোর জন্য সবার দোয়া চান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং