সারাদেশ

আখাউড়ায় ছিনতাইকৃত সিএনজি উদ্ধার, গ্রেফতার ৩

আখাউড়ায় ছিনতাইকৃত সিএনজি উদ্ধার, গ্রেফতার ৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব ও সাবেক সভাপতি হায়দার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল এবং কয়েক কোটি টাকার ‘পদ বাণিজ্যের’ চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনকে পুঁজি করে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার ও ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস, মালামাল জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস, মালামাল জব্দ

সোমবার (৩০ মার্চ) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানের সময় ডাকাত বাহিনীর একটি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে শতাব্দী ক্লাবের নতুন কমিটি গঠন; মাঈন উদ্দিন সভাপতি, রনি সম্পাদক

মিরসরাইয়ে শতাব্দী ক্লাবের নতুন কমিটি গঠন; মাঈন উদ্দিন সভাপতি, রনি সম্পাদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন শতাব্দী ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে৷ সোমবার (২৩ মার্চ সন্ধ্যায় ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা শেষে কমিটি ঘোষণা করা হয়। ওইদিন সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে পুনরায় সাংবাদিক এম মাঈন উদ্দিন সভাপতি ও রনি ভৌমিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জামালপুরে জ্বালানি সংকটে পাম্প বন্ধ, খুচরা দোকানে তেলের জন্য দীর্ঘ লাইন

জামালপুরে জ্বালানি সংকটে পাম্প বন্ধ, খুচরা দোকানে তেলের জন্য দীর্ঘ লাইন

জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তার প্রভাব স্পষ্টভাবে মাঠপর্যায়ে পড়তে শুরু করেছে। জামালপুরের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে তেল না থাকায় অনেক পাম্প বন্ধ রয়েছে। ফলে বন্ধ পাম্প ও খুচরা ব্যবসায়ীদের দোকানের সামনে তেল পাওয়ার আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে চালক ও সাধারণ মানুষকে।

২৫ জুলাই, ২০২৬
রংপুরে আইসক্রিমের ভেতরে মিলল কেঁচো: কারখানায় প্রশাসনের অভিযান, জরিমানা

রংপুরে আইসক্রিমের ভেতরে মিলল কেঁচো: কারখানায় প্রশাসনের অভিযান, জরিমানা

শিশুদের অতি প্রিয় খাবারে মিলল জ্যান্ত কেঁচো! রংপুরের গঙ্গাচড়ায় আইসক্রিমের ভেতরে কেঁচো পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম ‘পিওর’ হলেও চরম অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় বাড়ছে হাম, ঢাকায় চিকিৎসাধীন ৩ শিশুর মৃত্যু

কুমিল্লায় বাড়ছে হাম, ঢাকায় চিকিৎসাধীন ৩ শিশুর মৃত্যু

কুমিল্লা জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সেখান থেকে হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সে সঙ্গে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে অন্তত ১৫ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির।

২৫ জুলাই, ২০২৬
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর পৌনে ৩ টার দিকে বগুড়ার সান্তাহারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বগি লাইনচ্যুতের ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬
আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের ঘটনায় জেইউজের নিন্দা ও প্রতিবাদ

আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের ঘটনায় জেইউজের নিন্দা ও প্রতিবাদ

এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) আদালত প্রাঙ্গণের মতো একটি সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানে একজন সাংবাদিকের সঙ্গে এ অশোভন, অমর্যাদাকর ও সহিংস আচরণ অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।

২৫ জুলাই, ২০২৬
যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপনে পেট্রোল দিয়ে অভিনব শুভেচ্ছা

যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপনে পেট্রোল দিয়ে অভিনব শুভেচ্ছা

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের গৌরবময় এক যুগ পূর্তি উপলক্ষে রংপুরে অনুষ্ঠিত হয়েছে তাৎপর্যপূর্ণ এক অনুষ্ঠান। জ্বালানি তেলের চলমান সংকটকে সামনে রেখে পেট্রোলসহ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় যমুনা টেলিভিশনের রংপুর বিভাগীয় কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

২৫ জুলাই, ২০২৬
নদীতে মাছ নেই, নৌকা চলে না : কাজ হারিয়ে দিশেহারা নদীঘেঁষা মানুষেরা

নদীতে মাছ নেই, নৌকা চলে না : কাজ হারিয়ে দিশেহারা নদীঘেঁষা মানুষেরা

নদীবেষ্টিত জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। প্রধান নদী যমুনাসহ জেলার বিভিন্ন নদ-নদী একসময় ছিল এলাকার মানুষের জীবন-জীবিকার প্রধান অবলম্বন। দীর্ঘদিনের খরা ও নদীর নাব্যতা হ্রাসসহ নদী ভরাট এবং শাখা নদী ও খাল শুকিয়ে যাওয়ার কারণে নদীগুলো হারিয়েছে তাদের স্বাভাবিক প্রবাহ। এতে নদীতে মাছ ধরা বন্ধের উপক্রমে জেলে ও নৌ-শ্রমিকসহ নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এদিকে, নদী ও খাল শুকিয়ে যাওয়ায় শুধু জেলে বা নৌ-শ্রমিকরাই নয়, পুরো অঞ্চলের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
মাদকাসক্ত ছেলের তাণ্ডবে মাথা গোজাঁর ঠাঁই হারালেন বিধবা মা

মাদকাসক্ত ছেলের তাণ্ডবে মাথা গোজাঁর ঠাঁই হারালেন বিধবা মা

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে মাদক সেবনের জন্য তার মা হেনয়ারা বেগমের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে শহিদুল তাকে ঘর থেকে বের করে দেয় এবং বসতঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে এলেও এর আগেই পুরো ঘরটি পুড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি