সারাদেশ

‘সরকারি রেটে জিলাপি কত?’ এক প্রশ্নেই কপাল খুলল কুড়িগ্রামের রাজমিস্ত্রি তাজু ভাইয়ের

‘সরকারি রেটে জিলাপি কত?’ এক প্রশ্নেই কপাল খুলল কুড়িগ্রামের রাজমিস্ত্রি তাজু ভাইয়ের

“জিলাপি আজকে কত করে বেচছেন সরকারি রেটে? সাদাটা কত, লালটা কত? যদি জনগণকে বলতেন, তাহলে অনেক খুশি হতাম”—সাধারণ এক দোকানিকে করা এমন এক প্রশ্নেই রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছেন কুড়িগ্রামের তরুণ তাইজুল ইসলাম (৩০)। নেটদুনিয়ায় তিনি এখন ‘তাজু ভাই ২.০’ নামেই পরিচিত। তাঁর এই সহজ-সরল উপস্থাপনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে পুলিশের পর ছিনতাইয়ের শিকার যুবশক্তির নেতা

নারায়ণগঞ্জে পুলিশের পর ছিনতাইয়ের শিকার যুবশক্তির নেতা

ভুক্তভোগী সোহাইল হোসেন ইফতি জানান, অফিসের কাজে তিনি শিবু মার্কেট এলাকা থেকে একটি ইজিবাইক (মিশুক) করে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। স্টেডিয়াম পার হয়ে নম পার্ক এলাকায় পৌঁছালে তার পাশে বসা এক ব্যক্তি চালককে উদ্দেশ করে বলে, 'বন্ধু, জোরে টান দে।' পরে মোবাইল ফোন ব্যবহার করার সময় পাশে বসে থাকা ব্যক্তি ধারালো সুইচগিয়ার তার গলায় ধরে এবং সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, কুরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অফিসের দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের সফিকুর ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করতেন।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে আব্দুর রহমান (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার পত্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার ভূইয়া বাড়ির হেবজু মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে একটি মাহফিল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত শুরু হলে সরাসরি তার ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের তীব্রতায় পাশের একটি বড় গাছও ছিন্নভিন্ন হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় উকিলের সহকারী নিহত

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় উকিলের সহকারী নিহত

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাইসাইকেল যোগে কুড়িগ্রাম জজ কোর্ট যাচ্ছিলেন। জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় টেলিভিশন জার্নালিস্ট ও রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

আখাউড়ায় টেলিভিশন জার্নালিস্ট ও রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় পৌরশহর সড়ক বাজার ভোজন বাড়ি রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ।

২৫ জুলাই, ২০২৬
কালিয়াকৈরে ঘোড়া জবাই চক্রের বিরুদ্ধে অভিযানে ৯টি ঘোড়া উদ্ধার; আটক ৫

কালিয়াকৈরে ঘোড়া জবাই চক্রের বিরুদ্ধে অভিযানে ৯টি ঘোড়া উদ্ধার; আটক ৫

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় সরকারি বনসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জবাইয়ের প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় এবং ঘোড়াগুলো উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গভীর রাতে বনের ভেতরে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে সরবরাহ করতেন।

২৫ জুলাই, ২০২৬
ফেসবুক পেজ ফিরে পেলেন ভাইরাল 'তাজু'

ফেসবুক পেজ ফিরে পেলেন ভাইরাল 'তাজু'

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়েছে অথবা কোনো কারণে সরিয়ে নেয়া হয়েছে। তবে একদিনের ব্যবধানে আজ সোমবার সকালে পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

২৫ জুলাই, ২০২৬
নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে সকলকে রমজানের শিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। সকলকে সাথে নিয়ে আগামীর পথচলা চালাতে চান।

২৫ জুলাই, ২০২৬
কোনাবাড়ীতে ফিলিং স্টেশন থেকে ৩৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার

কোনাবাড়ীতে ফিলিং স্টেশন থেকে ৩৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনে অস্বাভাবিক পরিমাণ তেল মজুদের বিষয়ে অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে নিশ্চিত হওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং পুরো কার্যক্রম আইনানুগভাবে সম্পন্ন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়৷ বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের মো. ফারুক হোসেন, মুনছুর আলী ও ফেরদৌস হোসেন। রায়ের সময় আসামিরা সকলেই পলাতক অবস্থায় ছিলেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাহিদুল ইসলাম নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

২৫ জুলাই, ২০২৬
পর্যটন শহর রাঙামাটিতে শুরু হলো ‘অনলাইন বাস টার্মিনাল’

পর্যটন শহর রাঙামাটিতে শুরু হলো ‘অনলাইন বাস টার্মিনাল’

পর্যটন শহর রাঙামাটিতে যাত্রা শুরু করেছে দেশের উদ্ভাবনী উদ্যোগ ‘অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)’ সেবা। এর মাধ্যমে যাত্রীরা অনলাইনে বাসের সময়সূচি, কাউন্টারের তথ্যসহ প্রয়োজনীয় সব তথ্য সহজেই জানতে পারবেন এবং সড়ক নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। প্রথমে পর্যটন নগরী কক্সবাজারে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবা ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সম্প্রসারিত হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং যাত্রী ও পর্যটকদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০