‘সরকারি রেটে জিলাপি কত?’ এক প্রশ্নেই কপাল খুলল কুড়িগ্রামের রাজমিস্ত্রি তাজু ভাইয়ের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
“জিলাপি আজকে কত করে বেচছেন সরকারি রেটে? সাদাটা কত, লালটা কত? যদি জনগণকে বলতেন, তাহলে অনেক খুশি হতাম”—সাধারণ এক দোকানিকে করা এমন এক প্রশ্নেই রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছেন কুড়িগ্রামের তরুণ তাইজুল ইসলাম (৩০)। নেটদুনিয়ায় তিনি এখন ‘তাজু ভাই ২.০’ নামেই পরিচিত। তাঁর এই সহজ-সরল উপস্থাপনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রামের বাসিন্দা তাইজুল ইসলাম। চরম অভাব-অনটনের কারণে কোনোদিন স্কুলের বারান্দায় পা রাখা হয়নি তাঁর। পেশায় তিনি একজন রাজমিস্ত্রির সহকারী (হেলপার)। ঢাকার বিভিন্ন নির্মাণাধীন ভবনে কাজের ফাঁকে শখের বশে তৈরি করেন বিনোদনমূলক ভিডিও।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় নারায়ণপুর বাজারে জিলাপি বিক্রির একটি ভিডিও করেন তিনি। ভিডিওতে তিনি গ্রাম্য ভাষায় দোকানির কাছে জানতে চান, জিলাপি ‘সরকারি রেটে’ বিক্রি হচ্ছে কি না। তাঁর এই প্রশ্ন করার ঢং এবং সহজ-সরল ভঙ্গি মুহূর্তেই লুফে নেয় নেটিজেনরা। ভিডিওটি এরই মধ্যে প্রায় ৫৫ লাখ মানুষ দেখেছেন। ভাইরাল হওয়ার আগে তাঁর পেজের অনুসারী ছিল মাত্র ৬ হাজার, যা বর্তমানে ৯০ হাজার ছাড়িয়ে গেছে।

তাজু ভাইয়ের এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাঁর সরলতার প্রশংসা করলেও, অনেকে আবার ট্রল বা ব্যঙ্গ করছেন। এ প্রসঙ্গে তাইজুল ইসলাম বলেন, “আমার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই আমি ভিডিও করি। আমি পেশাদার সাংবাদিক নই, তবে আমাদের চরাঞ্চলের খবর কেউ করে না বলে আমি নিজেই ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে। আমাকে নিয়ে ট্রল করলেও আমার কষ্ট নেই। আমি শুধু চাই, আমাদের চরের মানুষের উন্নয়ন হোক।”

নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ওই ছেলের বাড়ি আমার পরিষদের সামনেই। রাজমিস্ত্রির কাজ করে সে যে ভিডিওর মাধ্যমে এভাবে দেশজুড়ে পরিচিতি পেয়েছে, তা জেনে ভালো লাগছে।”

ছয় ভাইবোনের মধ্যে সবার বড় তাইজুল এখন স্বপ্ন দেখছেন তাঁর এই পরিচিতিকে কাজে লাগিয়ে পরিবারের অভাব দূর করার এবং অবহেলিত চরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার