ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের সফিকুর ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তাঁর বাড়ি থেকে জোরপূর্বকভাবে তুলে নিয়ে যায়। পরে তাঁকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়।

পরে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। বাঙ্গরা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে কসবা থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে স্থানীয়দের সহায়তায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুল আওয়াল বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন ব্যক্তি তাঁকে তুলে নিয়ে মারধর করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬