ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে যুবক নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে আব্দুর রহমান (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার পত্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার ভূইয়া বাড়ির হেবজু মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে একটি মাহফিল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত শুরু হলে সরাসরি তার ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের তীব্রতায় পাশের একটি বড় গাছও ছিন্নভিন্ন হয়ে যায়।

বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে তখন পর্যন্ত তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন উপস্থিত লোকজন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক ফেস দ্যা পিপলকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬