জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়৷ বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের মো. ফারুক হোসেন, মুনছুর আলী ও ফেরদৌস হোসেন। রায়ের সময় আসামিরা সকলেই পলাতক অবস্থায় ছিলেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাহিদুল ইসলাম নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়৷
বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের মো. ফারুক হোসেন, মুনছুর আলী ও ফেরদৌস হোসেন। রায়ের সময় আসামিরা সকলেই পলাতক অবস্থায় ছিলেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাহিদুল ইসলাম নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। তারা সদর উপজেলার পাকুল্লা এলাকা অতিক্রম করার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে। দম্পতি নিজেদের পরিচয় দেওয়ার পরও আসামিরা গৃহবধূর স্বামীকে জোরপূর্বক একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর তারা গৃহবধূকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে।
পরদিন গৃহবধূ বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এই চাঞ্চল্যকর মামলার রায় প্রদান করলেন।