কালিয়াকৈরে ঘোড়া জবাই চক্রের বিরুদ্ধে অভিযানে ৯টি ঘোড়া উদ্ধার; আটক ৫

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে উপজেলার খলিশাজানি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রাকভর্তি ৯টি ঘোড়া উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন: শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মুন্না মিয়া (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগরের সাজ্জাদ হোসেন (২৬), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার মাহমুদ মাঝি (৩৯) এবং ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার আবুল পাটোয়ারী (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় সরকারি বনসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জবাইয়ের প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় এবং ঘোড়াগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গভীর রাতে বনের ভেতরে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে সরবরাহ করতেন।

এর আগে গত ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের মধ্যে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, গোপন এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিল।

অভিযানে জবাইয়ের আগেই ৯টি ঘোড়া উদ্ধার করা হয়েছে এবং পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সদ্য সংবাদ/এম এইচ হৃদয় খান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬