অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে সকলকে রমজানের শিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। সকলকে সাথে নিয়ে আগামীর পথচলা চালাতে চান।
এ সময় পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মোহাম্মদ জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সালাউদ্দীন ভূইয়া শিশিরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে সকলের অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয় এবং একসাথে ইফতার গ্রহণের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে পুরো অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল