সারাদেশ

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৩

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৩

বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় আব্দুস সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে ভবনের কয়েকটি কক্ষে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে হুড়োহুড়ি করে দৌড়ে পালানোর সময় কয়েকজন পড়ে গিয়ে আহত হন।

২৫ জুলাই, ২০২৬
২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলাচল শুরু করলে এ রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। রাতভর অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জমি কম পাওয়ায় বাবার কবর গুড়িয়ে দিল ছেলে

জমি কম পাওয়ায় বাবার কবর গুড়িয়ে দিল ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। তবে দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার নামে তুলনামূলক বেশি জমি দেওয়া হয়েছে—এ অভিযোগ তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু ক্ষোভ প্রকাশ করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি তার বাবার কবরের ওপর উঠে বেড়া ভাঙচুর করেন। কবরটি ইকবাল মিয়ার জমিতে হওয়ায় শাহ আলম সেটিকে নিজের দাবি করে এ ভাঙচুর চালান বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
মাটি কাটার খবর পেয়ে মধ্যরাতে এসিল্যান্ডের অভিযান, ট্রাক জব্দ

মাটি কাটার খবর পেয়ে মধ্যরাতে এসিল্যান্ডের অভিযান, ট্রাক জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কেটে নেয়ার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি ট্রাক জব্দ ও জরিমানা করা হয়। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার সুফিয়া রোড এলাকার পূর্ব পাশে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কেটে পরিবহন করায় দু’টি ট্রাক জব্দ ও একটি এক্সেভেটর বিকল করা হয়। এছাড়া মাটি কাটার দায়ে মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

মাদারীপুরে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনকভাবে চলাফেরা করার কারণে তাকে তল্লাশি করলে বিশেষভাবে মোড়ানো অবস্থায় গাঁজার প্যাকেট উদ্ধার করে এসআইএফের সদস্যরা। এ বিষয়ে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স জানায়, মাদারীপুর জেলাজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আটক আলিম হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ডে নিহত ২

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ডে নিহত ২

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আগুনের ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ভবনের চতুর্থ তলায় ওয়েস্টার্ন টেইলার্স দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টার চেষ্টার পর বেলা পৌনে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

২৫ জুলাই, ২০২৬
জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭ এর ফাইনাল অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭ এর ফাইনাল অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ভাটারা প্রিমিয়ার লীগ (বিপিএল)” সিজন-৭ এর ফাইনাল খেলা। বুধবার দুপুরে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

২৫ জুলাই, ২০২৬
বাবার বাড়ি থেকে এনে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বাবার বাড়ি থেকে এনে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদা আক্তার নবম শ্রেণিতে পড়াশোনার সময় থেকেই তানভীর আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। শুরুতে তানভীর প্রায়ই পথে ঘাটে নাহিদাকে বিরক্ত করতেন। এক পর্যায়ে বিরক্তির সেই সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয়। কথা বলা থেকে শুরু হয়ে গোপন যোগাযোগ-এভাবেই শুরু হয় তাদের প্রেমের গল্প। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারেই উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে নাহিদার পরিবার শুরুতে এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়।

২৫ জুলাই, ২০২৬
বয়লার দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত

বয়লার দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত

বয়লার দুর্ঘটনায় ঝরে গেল চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক যুবকের প্রাণ। তার নাম ফরহাদ হোসেন (৩৮)। রাজধানীর আশুলিয়া জিরাবো এলাকার ট্যাক্সটাউন ডাইং অ্যান্ড গার্মেন্টসে বয়লার পরিচারক হিসেবে কর্মরত ছিলেন তিনি। বয়লার দুর্ঘটনায় আহত হয়ে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (৬ এপ্রিল) নিহত হন ফরহাদ। তিনি মিরসরাইয়ের ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামের তমিজ উদ্দিন মিজি বাড়ির মৃত রফিকুল ইসলামের বড় ছেলে।

২৫ জুলাই, ২০২৬
৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ে গেল বাস, দুজনের লাশ উদ্ধার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ে গেল বাস, দুজনের লাশ উদ্ধার

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার কিছু পর সৌহার্দ্য পরিবহনের বাসটি ঘাটে পৌঁছায়। সে সময় একটি ফেরি ছেড়ে যাওয়ায় বাসটি পরবর্তী ফেরির জন্য পন্টুনে অপেক্ষা করছিল। পরে ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ইউটিলিটি ফেরি এসে জোরে পন্টুনে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
ফুয়েল কার্ডের জন্য দীর্ঘ  লাইনে দাঁড়িয়ে স্ট্রোকে মৃত্যু

ফুয়েল কার্ডের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্ট্রোকে মৃত্যু

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়েছিলেন বখতিয়ার রহমান। দীর্ঘ সময় অপেক্ষা ও প্রচণ্ড ভিড়ের মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। বখতিয়ারের চাচাতো ভাই আবুল হোসেন জানান, ভিড়ের কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত একটি স্থানীয় বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আখাউড়ায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক অংশ নেয়। জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও যুবদল নেতা মামুন আহমেদের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দীন হাজারী।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০