সারাদেশ
পদ্মার ৩০ ফুট গভীরে বাসটি শনাক্ত, ৪ জনের মৃত্যু ও নিখোঁজ প্রায় অর্ধশত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি প্রায় ৩০ ফুট গভীরে শনাক্ত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে নদীর তীব্র স্রোত ও অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা সিভিল সার্জন ও হাসপাতাল সূত্রে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
জামায়াত নেত্রী গ্রেফতার
ভোলা পৌরসভা মহিলা জামায়াতের কর্মী বিবি সাওদাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে একে একে মিলছে লাশ
রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি ধীরে ধীরে টেনে তোলা হচ্ছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেনের সাহায্যে বাসটির সামনের অর্ধেক অংশ ইতোমধ্যে পানির ওপরে তোলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নদীর নিচে থাকা বাসটির সামনের অংশ ওপরে উঠতেই একের পর এক মরদেহ উদ্ধার করতে দেখা যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দলকে।
ভিক্ষাবৃত্তির জন্য ২৪ দিনের শিশুর হাতের আঙ্গুল কেটে দিল মা-বাবা!
দিনাজপুরে মাদকের টাকার জোগানের জন্য নিজের ২৪ দিনের নবজাতক সন্তানকে পঙ্গু করার নির্মম চেষ্টা চালিয়েছে এক দম্পতি। ভিক্ষাবৃত্তিতে নামানোর জন্য কেটে ফেলা হয় শিশুটির হাতের আঙ্গুল, শরীরে দেয়া হয় আগুনের ছ্যাকা। এমন অমানবিক নির্যাতনে শিকারে গুরুতর আহত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় হিলি পৌর এলাকার চুড়িপট্টি থেকে শিশুটিকে উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
চট্টগ্রামে হামলায় যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন, দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রামে মিনহাজ উদ্দিন নামের এক যুবদল কর্মীর ওপর হামলা চালিয়ে তাঁর এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার বলুয়ার দিঘির পাড়ে এ ঘটনা ঘটে।
পদ্মায় বাসডুবি/ ৪০ জনের লাশ পানির নিচে: ফায়ার সার্ভিস
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনো প্রায় ৪০ জনের মরদেহ পানির নিচে রয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নদী দেখাতে মেয়েকে নিয়ে নেমেছিলেন নুরুজ্জামান, বাসে ছিলেন সাত মাসের ছেলেসহ স্ত্রী
ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন নুরুজ্জামান। বাড়ি ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কচুয়া ইউনিয়নের খোন্দকবাড়িয়া গ্রামে। বাড়ি থেকে কাছে হওয়ায় বুধবার দুপুরে কুমারখালী থেকে সেখান থেকেই সৌহার্দ্য পরিবহনের বাসে উঠেছিলেন। কুমারখালী পৌর বাস টার্মিনালের সৌহার্দ্য পরিবহনের কাউন্টারে নুরুজ্জামানের মুঠোফোন নম্বর পাওয়া যায়। সেই নম্বরে রাত সাড়ে নয়টার দিকে যোগাযোগ করলে ফোন ধরেন নুরুজ্জামান। তিনি বলেন, চার বছরের মেয়েকে নিয়ে পদ্মাপাড়ে বসে আছেন স্ত্রী-সন্তানের আশায়।
ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল মরদেহ
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে তিনি ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করছিলেন। কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১১৭৮ কেজি পলিথিন জব্দ
নিষিদ্ধ পলিথিন, বায়ুদূষণ ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের অপরাধে একটি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ১১৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অটোপাস ইস্যুতে উত্তাল ক্যাম্পাস, ভিসির গাড়িতে হামলা-হেনস্তা
অটোপাসের দাবিকে কেন্দ্র করে গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিক্ষোভ এক পর্যায়ে সহিংস রূপ নেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক এ এস এম আমানুল্লাহর গাড়িবহরে হামলা ও তাঁকে হেনস্তার ঘটনা ঘটে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।
জব্দ ৪২ বোতল বিদেশী মদ, রেকর্ডেই উধাও ১৭
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা এলাকায় পোস্ট মাস্টার জালাল উদ্দিনের বাড়ির পেছনে একটি পরিত্যক্ত কোয়া (গর্ত) থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী ওই পরিত্যক্ত কূপ থেকে মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করেন। পরে বিষয়টি শ্রীপুর মডেল থানাকে জানানো হলে পুলিশের এক এসআই ঘটনাস্থলে গিয়ে মদগুলো জব্দ করেন।
টেনে তোলা হয়েছে ডুবে যাওয়া বাস, নিহত বেড়ে ১৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারকারী জাহাজ হামজা ৬ ঘণ্টা পর টেনে তুলতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। মৃতদের মধ্যে ১১ জন নারী এবং ৫ জন পুরুষ।