সারাদেশ
রাজারহাট উপজেলা প্রশাসক হিসেবে আলোচনায় আনিছুর রহমান লিটন
স্থানীয়দের মতে, আনিছুর রহমান লিটন একজন পরিচ্ছন্ন ও স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো বিতর্ক বা নেতিবাচক অভিযোগ নেই। তিনি মনে করেন, নেতৃত্ব মানে জনসেবার সুযোগ—ক্ষমতার অপব্যবহার নয়। তাঁর এই দৃষ্টিভঙ্গি বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আস্থা তৈরি করেছে। মানবিক কাজের ক্ষেত্রে তাঁর সক্রিয়তা ব্যাপক। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ এবং বন্যা বা দুর্যোগে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার মতো কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন তিনি।
শুভ হত্যা ঘটনায় এনসিপি নেতা যুবাইর সরদারের নিন্দা
শুভ অপহরণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক যুবাইর সরদার। মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বিবৃতিতে যুবাইর সরদার বলেন, “শুভকে গুমের পর হত্যা অতীতে দেশে গুম, খুন ও সহিংসতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, এই ঘটনা তারই পুনরাবৃত্তি। এতে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।”
ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ করে এর পাওয়ার কারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
রাঙামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী গড়তে ট্যুর গাইডদের ভেস্ট প্রদান
হিল ট্রেকার্স রাঙামাটির পক্ষ থেকে পরিচালক মোকাদ্দেম সাইফ, সদস্য তাজুল ইসলাম তাজ ও আলমগীর হোসেন ভেস্ট গ্রহণ করেন। এ সময় পর্যটনবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আল আমিন সাজিদ এবং হিল ট্রেকার্স রাঙামাটির ট্যুর গাইড মো. রওনক রহমান, আবু সাঈদ মোহাম্মদ সায়িম, শোয়েব বিন আলম মাহিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৫, শনাক্ত ২১
রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৬ জন পুরুষ রয়েছেন। এ পর্যন্ত ২১ জনের পরিচয় শনাক্ত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
বাঞ্ছারামপুরে সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরণ, উপকৃত ১২১ এতিমখানা ও মাদরাসা
সৌদি সরকারের মানবিক সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া ১২,৫০০ কার্টুন খেজুরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৬০ কার্টুন। এর মধ্যে বাঞ্ছারামপুর উপজেলার জন্য বরাদ্দ থাকা ৩৬ কার্টুন খেজুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হচ্ছে।
‘আমরা তো ভাড়া বেশি দিচ্ছি, কিন্তু মন্ত্রী প্রমাণ পাচ্ছে না’
গাজীপুরের চৌরাস্তা থেকে রংপুরের উদ্দেশ্যে বাসে উঠেছিলেন শিউলি বেগম। তাকে রংপুরের প্রবেশদ্বার মডার্ন মোড়ে নামিয়ে দেওয়ার কথা থাকলেও বাসটি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌঁছে আর নির্ধারিত পথে যায়নি। বাধ্য হয়ে সেখানেই নামতে হয় তাকে। তবে এক হাজার টাকার ভাড়া থেকে এক টাকাও কম নেয়নি বাসকর্মীরা। পরে গোবিন্দগঞ্জ থেকে ২০০ টাকায় রংপুরে এসে ঠাকুরগাঁও যাওয়ার পথে নতুন করে বাড়তি ভাড়ার বিড়ম্বনায় পড়েন তিনি। দুই দফায় প্রায় ১৪ ঘণ্টার ভ্রমণ শেষে বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর মডার্ন মোড়ে নেমে ক্লান্ত কণ্ঠে এসব কথা জানান শিউলি বেগম। গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করা এই যাত্রী সেখান থেকে আবার বিকল্প পরিবহনে ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬ টা ৩ মিনিটে দিবসটি পালন উপলক্ষে আজ যশোর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মনিহারস্থ বিজয়স্তম্ভে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৬টা ১মিনিটে বিজয়স্তম্ভ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
মোবাইল নিয়ে কথাকাটাকাটি, সহপাঠী ছুরিকাঘাতে নবম শ্রেণির শিক্ষার্থী আহত
শরীয়তপুরের গোসাইরহাটে বিদ্যালয়ের ক্লাসরুমে মোবাইল নিয়ে আসাকে কেন্দ্র করে সহপাঠী ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্র জুনায়েদ গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ক্লাসরুমে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের কোনো শিক্ষক ঘটনার বিষয়ে মন্তব্য করেননি।
রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবসে পিসিসিপি'র শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম,
ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে একদিনে ২১ শিশু ভর্তি, মোট আক্রান্ত ১৪৩
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১৪৩টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৪ জন শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বাকিরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হামে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের ৮ তলায় ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু
স্থানীয়রা জানান, ঈদুল ফেতরের কয়েকদিন আগে স্থানীয় জামায়াত নেতার পরিবারের সদস্য হওয়ায় ফেসবুকে "আলহামদুলিল্লাহ" পোস্ট দেন। এ পোস্টে একটি মন্তব্যে জড়িয়ে পড়ে স্থানীয় বিএনপি নেতা। এরপর ওই গ্রামের আব্দুল আজিজ ও আবুল কাশেমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তারা একে অপরের চাচাতো ভাই। বাকবিতণ্ডা তুমুল হাতাহাতিতে রূপ নিলে উভয়ের পরিবারের সদস্যরাও এতে লিপ্ত হন। একপর্যায়ে আবুল কাশেম অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।