ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে জামায়াত-বিএনপি কর্মীদের মধ্যে মারামারিতে আবুল কাশেম নামে একজন কৃষকদল নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ও কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ঈদুল ফেতরের কয়েকদিন আগে স্থানীয় জামায়াত নেতার পরিবারের সদস্য হওয়ায় ফেসবুকে "আলহামদুলিল্লাহ" পোস্ট দেন। এ পোস্টে একটি মন্তব্যে জড়িয়ে পড়ে স্থানীয় বিএনপি নেতা। এরপর ওই গ্রামের আব্দুল আজিজ ও আবুল কাশেমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তারা একে অপরের চাচাতো ভাই।

বাকবিতণ্ডা তুমুল হাতাহাতিতে রূপ নিলে উভয়ের পরিবারের সদস্যরাও এতে লিপ্ত হন। একপর্যায়ে আবুল কাশেম অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. জুবায়ের বলেন, 'আবুল কাশেম হাসপাতালে পৌঁছার পর মৃত্যু বরণ করেছেন। বাইরের কোনো আঘাতের চিহ্ন নেই। অভ্যন্তরীণ রক্তক্ষরণ (ইন্টারনাল হেমারেজ) হতে পারে, তবে পোস্টমর্টেম ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না।'

কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টু বলেন, 'তুচ্ছ বিষয় নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়েছে। কয়েকদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।'

অপরদিকে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড দাবি করে বলেন, 'স্থানীয় আওয়ামী লীগ ও জামায়াতের যৌথ হামলায় কৃষকদল নেতা নিহত হয়েছেন। এর আগে ঝিনাইদহ সদরের কৃষকদল নেতা তরু মুন্সীরও হত্যাকাণ্ড ঘটেছিল।'

হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, 'ফেসবুক স্ট্যাটাস নিয়ে একই পরিবারের মধ্যে মারামারি হয়েছে। আবুল কাশেম চাচা নাজের মন্ডলের ছোড়া ইটের আঘাতে মারা গেছেন। জামায়াতের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।'

হরিণাকুন্ডু থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, 'ফেসবুক লেখালেখি নিয়ে পূর্ববিরোধের জেরে মারামারি হয়েছে বলে শুনেছি। ঘটনার স্থান যাচাই করতে যাচ্ছি। এখনো কেউ থানায় অভিযোগ করেননি।'

নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান